NCP Leader Video: অকালপক্ক! ইউনূসের বাংলাদেশে দুর্নীতির আখড়া, ছাত্রনেতাও নিচ্ছে ৭ লাখ ঘুষ… WATCH…

NCP Leader Video: অকালপক্ক! ইউনূসের বাংলাদেশে দুর্নীতির আখড়া, ছাত্রনেতাও নিচ্ছে ৭ লাখ ঘুষ… WATCH…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রকাশ্যে টাকা নিচ্ছেন জনপ্রিয় নেতা।  বাংলাদেশের এনসিপি নেতা ইমামুর রশিদ ঘুষ নিচ্ছেন ৭ লাখ টাকা। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিএনপি নেতা ড. এ কে এম ওয়াহিদুজ্জামান। রবিবার ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই সেটি ভাইরাল হয়ে যায়।

ওই ভিডিয়োর বর্ণনায় এ কে এম ওয়াহিদুজ্জামান লিখেছেন, গত ১৪ মে ২০২৫, রাত ৯.২১ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় এই ভিডিয়োটি তোলা হয়েছে। এখানে দেখা যাচ্ছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন একজন মহিলার কাছ থেকে ৭ লক্ষ টাকা নিচ্ছেন। কোনো এক ভাইয়ের সঙ্গে কথা হয়েছে ১০ লক্ষ টাকা দেওয়ার জন্য। কিন্তু উনি দিয়েছেন ৭ লক্ষ। ভুক্তভোগী ক্ষুদ্র উদ্যোক্তা ওই মহিলা জানিয়েছেন, বিভিন্ন প্রজেক্টে কাজ দেওয়ার আশ্বাসে তিনি জাতীয় নাগরিক পার্টিকে বিভিন্ন সময় প্রায় ৪৮ লক্ষ টাকা চাঁদা প্রদান করেছেন। কিন্তু পরবর্তীতে তাঁকে কোনো কাজ বা প্রজেক্ট কিছুই দেওয়া হয়নি।

https://www.facebook.com/share/v/1Acnet1Skd/

এদিকে, ওই ভিডিয়ো নিয়ে ওয়াহিদুজ্জামানকে জবাবও দিয়েছেন ইমামুর। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ভিডিওতে যে মহিলার গলা শোনা যাচ্ছে, তিনি গত মে মাসের প্রথম দিকে আমাদের জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এসে পার্টির আহ্বায়ক ও দুই অঞ্চলের মুখ্য সংগঠকদ্বয়ের সঙ্গে দেখা করেন। সেখানে তিনি স্বেচ্ছায় পার্টি ফান্ডে চাঁদা দিতে ইচ্ছা পোষণ করেন। এ ছাড়া তিনি একাধিকবার পার্টি অফিসে এসে অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে দেখা করেন। তিনি জানান, ইতিপূর্বে তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে আর্থিক অনুদান দিয়েছিলেন। যেটা আমরা পরবর্তীতে ভেরিফাই করেছিলাম। ঘটনাটি যে দিনের সেদিন সন্ধ্যায় সেই মহিলা পার্টি ফান্ডে ১০ লক্ষ টাকা দিবে বলে পার্টির পক্ষ থেকে একজনকে পাঠাতে বলেন। পার্টির পক্ষ থেকে সেই ফান্ড সংগ্রহের দায়িত্ব আমাকে দেওয়া হয়। আমি আমার দায়িত্বশীলতার জায়গা থেকে ফান্ডটি কালেক্ট করে কোষাধ্যক্ষের কাছে জমা দেই। আমি পার্টির একজন সদস্য হিসেবে শুধুমাত্র আমার উপর অর্পিত দায়িত্ব পালন করেছি, এর বেশি কিছুই নয়।’

আরও পড়ুন-হাতে আর মাত্র ৫ দিন, ইয়েমেন মৃ*ত্যু*দ*ণ্ডপ্রাপ্ত কেরালার নার্সকে বাঁচাতে কেন্দ্রের হাতে এখন একটাই অস্ত্র?

আরও পড়ুন-আধার নাগরিকত্বের প্রমাণ নয়, ভারতের নাগরিক হতে গেলে থাকতে হবে এই ৪ নথি

ইমামুর রশিদ আরও লেখেন, একটি রাজনৈতিক দলের সাংগঠনিক কার্যক্রম চালাতে যে কেউ আর্থিক অনুদান দিতে পারে যা খুবই স্বাভাবিক একটি বিষয়। যতটুকু জানতে পেরেছি, পরবর্তীতে সেই মহিলা আমাদের পার্টির টপ লিডারদের কাছে তার ব্যক্তিগত কিছু অনৈতিক সুবিধা চেয়েছেন। পার্টির টপ লিডাররা মহিলাটিকে ব্যক্তিগত সুবিধা দিতে রাজি না হলে টপ লিডারদের সাথে তার দূরত্ব বাড়তে থাকে। যার পরিপ্রেক্ষিতে আজকে তিনি এই ভিডিওটা অন্যকে দিয়ে ছড়িয়েছেন। এখন আমরা বুঝতে পারছি যে তার উদ্দেশ্য আসলেই অসৎ ছিল এবং তিনি কোন গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদের সাথে সম্পর্ক স্থাপন করেছিলেন। তা নাহলে তিনি কেন ডোনেশন দেওয়ার ভিডিওটি গোপনে ধারণ করেছিলেন?

‘আমাদের পার্টির পক্ষ থেকে তাকে কখনোই আগে এপ্রোচ করা হয়নি বরং তিনি নিজে থেকেই ডোনেশনের জন্য পার্টিকে এপ্রোচ করেছেন এবং তিনি যা ডোনেশন দিবেন এই সংখ্যাটাও তার নিজের নির্ধারণ করে দেওয়া, আমরা তাকে কোনকিছুই বলিনি। আরেকটি বিষয়, জাতীয় নাগরিক পার্টি কখনোই ডোনেশনের বিনিময়ে কোনো কিছু সহযোগিতা করার কমিটমেন্ট করেনি। এই অভিযোগটি মিথ্যা এবং তিনি যে ৪৮ লক্ষ টাকা ডোনেশনের কথা উল্লেখ করেছেন সেই সংখ্যাটাও মিথ্যা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)



Previous post

Purulia News : শুধু পড়াশোনা নয় এবার বিদ্যালয়ে মিলবে আত্মরক্ষার প্রশিক্ষণ , জানেন কোথায়!

Next post

Mamata Banerjee: ‘বেকারত্ব কমেছে, বেড়েছে জীবনের মান’, নীতি আয়োগের রিপোর্টেই বাংলায় উন্নয়নের স্বীকৃতি দেখছেন মমতা!

Post Comment

You May Have Missed