Murshidabad News: ৪-৫ দিন ধরে জল নেই! মুর্শিদাবাদের গ্রামে পানীয় জলের তীব্র হাহাকার, অস্বাস্থ্যকর পুকুরের জলই ভরসা

Murshidabad News: ৪-৫ দিন ধরে জল নেই! মুর্শিদাবাদের গ্রামে পানীয় জলের তীব্র হাহাকার, অস্বাস্থ্যকর পুকুরের জলই ভরসা

Last Updated:

Murshidabad News: মুর্শিদাবাদের গ্রামে পানীয় জলের হাহাকার। স্থানীয় বাসিন্দাদের দাবি, ৪-৫ দিন ধরে এলাকায় একটুও জল আসেনি। ফলে কখনও তাঁরা অন্য গ্রাম থেকে জল নিয়ে আসছেন, কখনও আবার পুকুরের অস্বাস্থ্যকর জল ব্যবহার করছেন।

+

মুর্শিদাবাদের মিয়াপুর গ্রামে পানীয় জলের সমস্যা

জঙ্গিপুর, তন্ময় মন্ডলঃ শীত শেষ হয়ে একটু গরম পড়তেই পানীয় জলের চরম সংকটে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের জরুর গ্রাম পঞ্চায়েতের মিয়াপুর গ্রাম। দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও প্রশাসনের কোনও হেলদোল নেই বলে অভিযোগ স্থানীয় গ্রামবাসীদের।

মিয়াপুর গ্রামের বাসিন্দাদের দাবি, গত কয়েক বছর ধরে এলাকায় পানীয় জলের তীব্র অভাব দেখা দিয়েছে। সম্প্রতি সেই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। বিগত ৪-৫ দিন ধরে এলাকায় এক ফোঁটাও জল আসেনি। গ্রামের মহিলারা জানান, রান্নাবান্না থেকে শুরু করে স্নান— সবকিছুর জন্যই তাঁদের দীর্ঘ পথ হেঁটে অন্য গ্রাম থেকে জল সংগ্রহ করতে হচ্ছে। এমনকি অনেক সময় অস্বাস্থ্যকর পুকুরের জল ব্যবহার করতে বাধ্য হচ্ছেন তাঁরা।

জরুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইয়াকুব আলী জানান, মিয়াপুর গ্রাম তাঁর পঞ্চায়েত এলাকার মধ্যেই পড়ে। তাঁর কথায়, “জলের সমস্যা দীর্ঘদিনের। এই প্রকল্প মূলত পিএইচই দফতরের অধীন এবং এটি কেন্দ্রীয় সরকারের পরিকল্পনায় রূপায়িত হচ্ছে। রাজ্য বা কেন্দ্রের টানাপোড়েনের কারণে অনেক সময় কাজের গতি থমকে যায়। তবে গ্রামবাসীরা সরাসরি আমাকে এই সাম্প্রতিক সমস্যার কথা আগে জানাননি। জানলে আমি অবশ্যই বিকল্প ব্যবস্থা নিতাম।”

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

একইসঙ্গে পঞ্চায়েত প্রধানের আরও আশ্বাস, পানীয় জলের মতো মৌলিক প্রয়োজন নিয়ে কোনও রাজনীতি হওয়া উচিত নয়। দ্রুত সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা বলে জলের সমস্যা মেটানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Murshidabad News: ৪-৫ দিন ধরে জল নেই! মুর্শিদাবাদের গ্রামে পানীয় জলের তীব্র হাহাকার, অস্বাস্থ্যকর পুকুরের জলই ভরসা

Previous post

Money Making Tips: অভাবের দিন শেষ! ঘরে বসেই মাসে ৩৫ হাজার টাকা আয়! রেশম চাষে কীভাবে স্বনির্ভর হচ্ছেন বাংলার গ্রামের মহিলারা?

Next post

বসন্ত উৎসবে ‘সোনাঝুরি হাট’ যাবার প্ল্যান…? আগে জেনে নিন বিস্তারিত, নইলে পড়বেন বিপদে

Post Comment

You May Have Missed