Murshidabad New University: মুর্শিদাবাদে ফের নতুন বিশ্ববিদ্যালয়! কোথায় তৈরি হচ্ছে নতুন এই ক্যাম্পাস? জানুন

Murshidabad New University: মুর্শিদাবাদে ফের নতুন বিশ্ববিদ্যালয়! কোথায় তৈরি হচ্ছে নতুন এই ক্যাম্পাস? জানুন

Last Updated:

Murshidabad New University: মুর্শিদাবাদে একটি বিশ্ববিদ্যালয় রয়েছেই, ফের রাজ্য সরকার আরও একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে, যা শিক্ষার প্রসার ও অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

+

মুর্শিদাবাদে নতুন বিশ্ববিদ্যালয়! প্রতীকী ছবি।

মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: মুর্শিদাবাদ শহর যে নামে পরিচিত তা হল হাজারদুয়ারি। পর্যটকদের আকর্ষণ থাকে এই নবাবের শহর। এবার রাজ্য সরকার মুর্শিদাবাদে আরও একটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ের নাম হবে ‘মুর্শিদাবাদ হাজারদুয়ারী বিশ্ববিদ্যালয়’, যা তৈরি হবে মুর্শিদাবাদ শহরেই।

মুর্শিদাবাদ হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয় এবং ঐতিহাসিক উৎকর্ষ কেন্দ্র। মুর্শিদাবাদে ইতিমধ্যেই একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। এবার রাজ্য সরকার আরও একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে, যা শিক্ষার প্রসার ও অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন বিশ্ববিদ্যালয় মুর্শিদাবাদ জেলার শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের কাজেও গুরুত্ব দেবে। এটি এলাকার শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলবে। নতুন শিক্ষা প্রতিষ্ঠান এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।

আরও পড়ুনঃ রঙের উৎসবে রেলের উপহার, ফের নয়া হোলি স্পেশ্যাল ট্রেন ঘোষণা রেলের, কোন রুটে চলবে? কোথায় কোথায় দাঁড়াবে? জানুন…

মুর্শিদাবাদে ইতিমধ্যেই একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। সরকারি তরফে জানানো হয়েছে, জেলার বিশাল আয়তন ও ক্রমবর্ধমান ছাত্র-ছাত্রীদের সংখ্যার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেই স্থানীয় শিক্ষার মানচিত্রে এক নতুন দিগন্ত খুলে দেবে বলেই আশাবাদী শিক্ষা মহলে। মুর্শিদাবাদ বাংলার ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ। বিশেষ করে নবাবী আমলের সাক্ষী। বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি ‘ঐতিহাসিক উৎকর্ষ কেন্দ্র’ গড়ে তোলার পরিকল্পনা জেলার পর্যটন জেলার পর্যটন এবং ঐতিহাসিক গবেষণার ক্ষেত্রে এক নতুন দ্বার উন্মোচন করতে পারে। এটি জেলার মানুষের আবেগ এবং স্থানীয় ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শনের একটি কৌশলগত প্রয়াস বলেও মনে করা হচ্ছে।

বাংলা খবর/ খবর/শিক্ষা/

Murshidabad New University: মুর্শিদাবাদে ফের নতুন বিশ্ববিদ্যালয়! কোথায় তৈরি হচ্ছে নতুন এই ক্যাম্পাস? জানুন

Post Comment

You May Have Missed