Mother Killed Son: ‘ভগবানের কাছে উত্‍সর্গ করলাম…’ ৪ বছরের ছেলেকে জলে ছুঁড়ে দিলেন ‘মার্কিনি’ মা…

Mother Killed Son: ‘ভগবানের কাছে উত্‍সর্গ করলাম…’ ৪ বছরের ছেলেকে জলে ছুঁড়ে দিলেন ‘মার্কিনি’ মা…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এ রকম মা-ও হয়! অন্ধবিশ্বাসে নিজের চার বছরের ছেলেকে জলে বিসর্জন করলেন। শুধু তাই নয়, ওই মহিলার বিরুদ্ধে তাঁর আরও তিন সন্তানকে নিয়ে গল্ফ কার্ট চালিয়ে জলে ডুবিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। হাড়হিম ঘটনাটি ঘটে আমেরিকাতে ওহাইও রাজ্যের অ্যাটউড লেক। সেখানে ওই পরিবার ছুটিতে কাটাতে গিয়েছিলেন।

আরও পড়ুন:Donald Trump: ‘ভয়ংকর মানুষ মোদীকে ফোনে বললাম, করছটা কী!’, ফের ভারত-পাক সংঘাত নিয়ে বড় দাবি ট্রাম্পের…

ধর্মীয় বিশ্বাসের নামে আত্মহনন ও খুন:

ঘটনার সময় ওই মহিলার স্বামী ছিলেন না। জানা যায়, তিনি আগেই জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিস জানায়, ওই নারী ও তার স্বামী বিশ্বাস করতেন ঈশ্বর তাদের সঙ্গে কথা বলছেন, এবং তারা তাঁদের বিশ্বাস প্রমাণ করতে আত্মবলিদান দিতে চেয়েছিলেন। এই দম্পতি আমিশ সম্প্রদায়ের সদস্য বলে জানা গিয়েছে। দম্পতি মনে করেছিলেন, লেকে ঝাঁপ দেওয়ার সময় ভগবান তাঁদের সঙ্গে কথা বলছেন।

ঘটনাটি কীভাবে ঘটে?

ঘটনার দিন সকালে লেকে সপরিবারে স্নান করেন। তারপর ক্যাম্পগ্রাউন্ডে ফিরে আসে। পরে স্বামী মার্কাস জে. মিলার (৪৫) জানান তিনি আবার লেকে যাবেন। এক প্রত্যক্ষদর্শী সকাল ৬:৩০ টায় তাঁকে লেকের ধারে দেখতে পান। পরে তিনি জলে ঝাঁপ দেন এবং ডুবে মারা যান বলে ধারণা করা হচ্ছে।

তারপর সকাল ৮.৩০ টার দিকে স্ত্রী ভিনসেন মিলার তাঁর ৪ বছর বয়সী ছেলেকে গলফ কার্টে করে নিয়ে গিয়ে লেকের জলে ডুবিয়ে দেন। তারপর নিজের ১৫ বছরের মেয়ে এবং ১৮ বছরের যমজ দুই ছেলেকে ওই একই কার্টে করে লেকে যান। সৌভাগ্যবশত তিনজন সন্তানই নিজেরাই লেক থেকে বেঁচে ফিরে আসে। পরে ওই মহিলা নিজেই পুলিসের কাছে নিজের অপরাধের কথা স্বীকার করেন।

আরও পড়ুন:Taylor Swift engagement ring cost: ৪,৮২,৩৩,০৭৫ টাকার আংটি! বাগদান সারলেন টেলর সুইফট! সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন…

পুলিসি জেরায় মহিলা স্বীকার করেন যে, তিনি তাঁর ছেলেকে ভগবানের কাছে উত্‍সর্গ করেছেন। পরে ওই লেক থেকেই ৪ বছরের শিশু ও তার বাবার মৃতদেহ উদ্ধার করা হয়।

অভিযুক্ত মহিলাকে পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে। তাকে মানসিক স্বাস্থ্য সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বেঁচে থাকা তিন সন্তানকে পরিবারের অন্য সদস্যদের হাতে হস্তান্তর করা হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)



Post Comment

You May Have Missed