Mexico: চাষি থেকে ড্রাগ লর্ড! সেনা অভিযানে খতম মোস্ট ওয়ান্টেড এই বেতাজ বাদশাহ, জ্বলছে গোটা শহর…

Mexico: চাষি থেকে ড্রাগ লর্ড! সেনা অভিযানে খতম মোস্ট ওয়ান্টেড এই বেতাজ বাদশাহ, জ্বলছে গোটা শহর…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মোস্ট ওয়ান্টেড ড্রাগ মাফিয়া নেমেসিও ওসেগেরা ওরফে এল মেনচো। পুলিসের বড় অভিযানে খতম করা হয়েছে কুখ্যাত এই মাদক সম্রাটকে। এই ঘটনাকে কেন্দ্র করে মেক্সিকোর বিভিন্ন অংশে বর্তমানে চরম উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে পড়েছে।

Add Zee News as a Preferred Source

সেনা সূত্রে জানা গিয়েছে, রবিবার গুয়াদালাজারা থেকে দুই ঘণ্টার দূরত্বে তাপালপায় তাকে ধরার জন্য বড় অভিযান চালায় সেনাবাহিনী। সেই সংঘর্ষের মাঝে এল মেনচো গুলিবিদ্ধ হয়। পরে মেক্সিকো সিটিতে বিমানে করে নিয়ে যাওয়ার সময় তাঁর মৃত্যু হয়। উল্লেখ্য, এল মেনচোকে ধরতে মেক্সিকো সেনা ১৫ মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কার ঘোষণা করেছিল।

আরও পড়ুন:Mukul Roy Passes Away: তৃণমূলের ‘চাণক্য’ থেকে ‘বিজেপি বিধায়ক’… বর্ণময় রাজনীতিক জীবন ফেলে রেখে অন্তরালেই প্রয়াত মুকুল রায়!

উত্তপ্ত মেক্সিকো:

অন্যদিকে, এল মেনচোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার অনুসারীরা মেক্সিকোর প্রায় এক ডজন রাজ্যে তাণ্ডব শুরু করে। জালিসকো রাজ্যের রাজধানী গুয়াদালাজারা একটি ‘ভুতুড়ে শহরে’ পরিণত হয়েছে। বন্দুকধারীরা বহু গাড়ি ও ট্রাকে আগুন দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। সহিংসতার কারণে সোমবার বেশ কয়েকটি রাজ্যে স্কুল বন্ধ রাখা হয়। এই রাজ্যেই আসন্ন বিশ্বকাপের চারটি ম্যাচ হওয়ার কথা রয়েছে, যা এখন নিরাপত্তার হুমকিতে।

মার্কিন ও মেক্সিকান যৌথ অভিযান:
সেনাবাহিনী জানিয়েছে, এই অভিযানে মার্কিন কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহায়তা করেছে। অভিযানে ওসেগুয়েরা ছাড়াও ছয়জন বন্দুকধারী নিহত হয়েছে এবং তিনজন সেনা সদস্য আহত হয়েছেন। এছাড়া রকেট লঞ্চার-সহ বিপুল পরিমাণ ভারী অস্ত্র উদ্ধার করা হয়েছে।

কে এই এল মেনচো:
৫৯ বছর বয়সী এই ড্রাগ লর্ড ‘জালিসকো নিউ জেনারেশন কার্টেল’-এর প্রধান ছিলেন। ২০০৯ সালে গঠিত এই কার্টেলটি বর্তমানে মেক্সিকোর অন্যতম সহিংস মাদক পাচারকারী সংগঠন। যুক্তরাষ্ট্র এই সংগঠনকে ‘সন্ত্রাসবাদী’ হিসেবে চিহ্নিত করেছে এবং তাদের বিরুদ্ধে কোকেন, হেরোইন ও ফেন্টানিলের মতো মারাত্মক মাদক পাচারের অভিযোগ রয়েছে।

আরও পড়ুন:Engineer Death: পরিচয় দেওয়ার সুযোগটুকুও দেয়নি কেউ! চোর সন্দেহে গণপিটুনিতে নিভে গেল ইঞ্জিনিয়ার সৌম্যদীপের প্রাণ…

মিশোয়াকান রাজ্যের এক দরিদ্র গ্রামে জন্ম এল মেনচোর। একসময় সে অ্যাভোকাডো চাষি হিসেবে কাজ করত। যুক্তরাষ্ট্রে হেরোইন ব্যবসার দায়ে জেল খেটে মেক্সিকোতে ফিরে সে পুলিসে যোগ দেয়। পরে পুলিস ছেড়ে যোগ দেয় মাদকচক্রে। একসময় নিজের আলাদা বাহিনী ‘CJNG’ গঠন করে পুরনো বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।

এল মেনচো তার চরম নৃশংসতার জন্য কুখ্যাত ছিল। তার বাহিনী প্রতিপক্ষ ও সরকারি কর্মকর্তাদের শিরশ্ছেদ করে ভয় দেখাত। ২০১৫ সালে তার অনুসারীরা একটি সামরিক হেলিকপ্টার রকেট দিয়ে ভূপাতিত করেছিল। বিস্ময়কর বিষয় হল, তিনি সাধারণ মানুষের সমর্থন পাওয়ার জন্য খাবারের প্যাকেট বিতরণ করতেন এবং রাজনীতিবিদদের ঘুষ দিয়ে হাত করে রাখতেন। বিশেষজ্ঞ এদগার্দো বুসকালিয়ার মতে, অনেক সাধারণ মানুষের কাছে তিনি সরকারের চেয়েও বড় ‘ত্রাতা’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)



Previous post

Bangla News: Pink Guava cultivation makes most positive response to the farmers. কম খরচে প্রচুর লাভের মুখ দেখতে পারেন, গোলাপি পেয়ারা চাষে এবার কপাল খুলতে পারে ৷

Next post

BAFTA 2026: মণিপুর ভালো থাক, সব ঘর আলো থাক, সব শিশু ঘর পাক- বাফটার মঞ্চে ঐক্যের ভারতের স্বপ্ন দেখল ‘বুং’, দেখালেন লক্ষ্মীপ্রিয়া…

Post Comment

You May Have Missed