Kolkata Police: পুজোয় রাজপথকে সচল রাখতে তৎপর লালবাজার! ছুটি বাতিল-সহ একগুচ্ছ নির্দেশিকা পুলিশকর্মীদের
Last Updated:
Kolkata Police: পুজোর দিনগুলোতে সর্বাধিক সংখ্যক পুলিশ মোতায়েনে জোর দিচ্ছে লালবাজার। পথে সর্বাধিক সংখ্যক পুলিশকে ময়দানে রাখতে ছুটি বাতিলের নির্দেশ দিল লালবাজার।
কলকাতা: পুজোর দিনগুলোতে সর্বাধিক সংখ্যক পুলিশ মোতায়েনে জোর দিচ্ছে লালবাজার। পথে সর্বাধিক সংখ্যক পুলিশকে ময়দানে রাখতে ছুটি বাতিলের নির্দেশ দিল লালবাজার।
লালবাজার সূত্রে খবর, উৎসবের দিনগুলোতে ছুটি নেওয়া যাবে না, এই মর্মে লালবাজারের উচ্চপদস্থ আধিকারিকদের পরামর্শ কলকাতা পুলিশ কমিশনারের। ২০২৫ সালের সেপ্টেম্বর এবং অক্টোবর মাস জুড়ে উৎসব, আর উৎসবে মানুষের ভিড় সামাল দেওয়া থেকে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করতে সর্বাধিক সংখ্যায় পুলিশ মোতায়েন করতে উদ্যোগী লালবাজার।
২১ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর এবং ১৮ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত এই দুটো পর্বে যাতে কোনও স্তরের পুলিশ আধিকারিক থেকে কর্মীরা ছুটি না নেন, তা সুনিশ্চিত করতে পরামর্শ দিলেন পুলিশ কমিশনার। উৎসবের দিনগুলোতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ রাখতে তৎপর থাকবে লালবাজার।
পাশাপাশি উৎসবের আগে পুজোর কেনাকাটা শুরু হবে, তাই ট্রাফিক নিয়ন্ত্রণের দিকেও নজর দিতে হবে, এমনই পরামর্শ দিল লালবাজার। সেই সঙ্গে, ব্যারাকে যারা থাকেন, তারা যাতে বারাক না ছাড়েন, তা সুনিশ্চিত করতে হবে, এমনই পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে কলকাতা পুলিশের কমিশনারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, জরুরি কোনও প্রয়োজন ছাড়া ছুটি নেওয়া যাবে না বা দেওয়া যাবে না।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
August 27, 2025 11:21 PM IST



Post Comment