Kolkata Murder: কলকাতায় স্টোনম্যান? ঘুমন্ত যুবককে নৃশংস খুন! জানুন ভয়ংকর সত্যি…

Kolkata Murder: কলকাতায় স্টোনম্যান? ঘুমন্ত যুবককে নৃশংস খুন! জানুন ভয়ংকর সত্যি…

বিক্রম দাস: কলকাতায় স্টোনম্যান (Kolkata Stoneman)? ঘুমন্ত যুবককে পাথরে থেঁতলে খুন (Kolkata Murder)! ৯ ঘণ্টার মধ্যেই খুনের রহস্যের সত্য উদঘাটন কলকাতা পুলিসের (Kolkata Police)। মঙ্গলবার সকালে টালিগঞ্জ থানা-র অধীনে ১৬২এ শরৎ বোস রোডের উপর সুদেশ ভবনের কাছে ফুটপাথে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেন পুলিসকে। পুলিস এসে দেখে, যুবকের কানে আঘাতের চিহ্ন। রক্ত ঝরছিল বাম কান থেকে। ডান হাত ভাঙা।

কলকাতায় স্টোনম্যান?

জানা যায়, মৃতের নাম সোমনাথ চক্রবর্তী ওরফে বুম্বা। মহেশতলা থানা এলাকার বাসিন্দা। মূলত ভিক্ষা করে এবং অন্যান্য কাজ করেই জীবিকা নির্বাহ করত। দিন কাটাত। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে, হয়তো দুর্ঘটনায় মৃত্যু! কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করে সন্দেহ হয় পুলিসের। পুলিস নিজেই স্বতঃপ্রণোদিত হয়ে খুন সন্দেহে তদন্ত শুরু করে। এরপর এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই পুলিসের সন্দেহ সত্যি বলে প্রমাণিত হয়। দেখা যায়, সোমনাথ চক্রবর্তীকে খুন-ই করা হয়েছে। অভিযুক্তকে শনাক্ত করে পুলিস।

স্টোনম্যানের পরিচয় ফাঁস

জানা যায়, রাজু নস্কর ওরফে নাপিত খুন করেছে সোমনাথকে। রাজুও একজন ভিক্ষুক। তবে সে চরিত্রের দিক থেকে কুখ্যাত। আগেও তার অপরাধের ঘটনা রয়েছে। এরপরই টালিগঞ্জ থানার একটি দল জয়নগর থেকে গ্রেফতার করে রাজু নস্করকে। পুলিসি জেরার মুখে নিজের অপরাধ স্বীকার করেছে ধৃত রাজু। ধৃত রাজুকে জেরা মিলেছে চাঞ্চল্যকর তথ্য।

রাত হলেই স্টোনম্যান রাজু… 

গতবছর এপ্রিল মাসে পার্ক সার্কাসের এক ফুটপাথবাসীকেও পাথর দিয়ে হামলা করে ধৃত রাজু। রবীন্দ্র সরোবর এলাকাতেও একাধিক ফুটপাথবাসীর উপর রাতে ব্লেড দিয়ে হামলা চালিয়েছে অভিযুক্ত। রাত হলেই বিভিন্ন ফুটপাথবাসীকে টার্গেট করত এই রাজু ওরফে নাপিত। নিজে ফুটপাথের ভিখারি হয়েও, অন্য ফুটপাথবাসীদের টার্গেট করত সে।

মঙ্গলবার সাতসকালে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। তবে ৯ ঘণ্টার মধ্যে কলকাতা পুলিস যেভাবে ‘কেস সলভড’ করে, তা নিঃসন্দেহে কুর্নিশ প্রাপ্ত।

আরও পড়ুন, Siliguri NJP girls rescue: হাতে লেখা নাম্বার! পাচারের আগেই শিলিগুড়িতে ট্রেন থেকে উদ্ধার ৫৬ যুবতী, নিয়ে যাওয়া হচ্ছিল…

আরও পড়ুন, Jalpaiguri girl google job: গুগলে বছরে ৫৪ লাখের চাকরি স্টিল ফার্নিচারের দোকানের সামান্য কর্মচারীর মেয়ের! স্বপ্নের উড়ান…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)



Previous post

হাউ-হাউ করে কান্না তনুশ্রীর ! ‘নিজের বাড়িতেই হেনস্থা…দেরি হওয়ার আগে…’ কী ঘটেছে অভিনেত্রীর সঙ্

Next post

NewTown Crime Case: মোবাইলে পরপুরুষের সঙ্গে স্ত্রীর ঘনিষ্ঠ ছবি! ‘শুধরে যা, না হলে…’ এরপরই প্যান্টের বেল্ট দিয়ে গলায় ফাঁস! রাগেই ভয়ংকর খুন নিউটাউনে…

Post Comment

You May Have Missed