Kashish Kapoor: ‘ও আমার দু’হাত উপরে তুলে, দেওয়ালে ঠেসে ধরে…’! কাঁদতে কাঁদতে অভিনেত্রীর ভিডিয়ো

Kashish Kapoor: ‘ও আমার দু’হাত উপরে তুলে, দেওয়ালে ঠেসে ধরে…’! কাঁদতে কাঁদতে অভিনেত্রীর ভিডিয়ো

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিগ বস ১৮ খ্যাত (Bigg Boss 18) মুম্বইয়ের অভিনেত্রী কাশিস কাপুর (Kashish Kapoor), ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করে কান্নায় ভেঙে পড়লেন। সম্প্রতি তাঁর সঙ্গে ঘটে যাওয়া হাড়হিম ঘটনার অভিজ্ঞতা ভাগ করে নিলেন ১.২ মিলিয়ন ফলোয়ার্সের সঙ্গে। কাশিশ তাঁর বাড়ির রাঁধুনি, সচিন কুমার চৌধুরীর বিরুদ্ধে চুরি ও শারীরিক হেনস্থার অভিযোগ এনেছেন!

সম্প্রতি কাজের জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন ২৪ বছরের অভিনেত্রী। গত ৯ জুলাই, ভারত ছাড়ার ঠিক একদিন আগের ঘটনা ভুলতেই পারছেন না কাশিস। তিনি বলেছেন যে, তাঁর হাতে নগদ ৭ লক্ষ টাকা ছিল। যা তিনি লকারে রেখেছিলেন একটি খামে ভরে। এই টাকা তাঁর মায়ের অ্যাকাউন্ট ওদিন ট্রান্সফার করার কথা ছিল। ফাঁকা খাম দেখেই সন্দেহ হয় কাশিসের। তিনি লিফটে করে নেমে যাওয়া রাঁধুনিকে বলেন ঘরে ফিরে আসতে।

কাশিস ভিডিয়োতে বলেছেন

‘আমি আমার রাঁধুনিকে বলেছিলাম, তোমার পকেট দেখাও। কিন্তু ও রাজি ছিল না। অনেক জোরাজুরির পর সে দেখায় যে, তার পকেটে ৫০ হাজার টাকা আছে। তখনই আমার কাছে সব পরিষ্কার হয়ে যায়। ঠিক পরের মুহূর্তেই যেই আমি ফোন হাতে নিই, তখনই ও আমার দু’হাত উপরে তুলে, দেওয়ালে ঠেসে ধরে! তখনই মনে হচ্ছিল হয় লড়তে হবে, নয় পালাতে হবে। তবে নিজেকে রক্ষা করতেই হবে। ঠিক তখনই আমি বললাম, ঠিক আছে, এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আর কখনও আমাকে তোমার মুখ দেখাবে না’ 

কাশিসের শরীর ভেঙে পড়ে

কাশিস আরও জানান যে, তিনি দ্রুত আবাসনের সিকিউরিটি গার্ডকে ফোন করে, রাঁধুনিতে আটকে দেওয়ার জন্য বলেন। তাঁকে ধরার জন্য লিফটে না উঠে সিঁড়ি বেয়ে নেমে আসেন। ২০ তলায় থাকা সত্ত্বেও এই সিদ্ধান্ত নিয়েছিলেন আশিস। তাড়াহুড়োয় তাঁর পেট ব্যথা শুরু হয়ে যায় এবং বমি পায়। তবে রাঁধুনি পালিয়ে যান। কাশিশ তারপর পুলিশকে ফোন করেন এবং রাঁধুনিকে ডেকে তাকে পুলিশের হাতে তুলে দেন। কাশিস বলছেন, ‘এ কী হচ্ছে আমার সঙ্গে! পেট ব্যথার সঙ্গেই বমি ভাব! কিন্তু নিজেকে বুঝিয়ে ছিলাম, এখন অসুস্থ হওয়া যাবে না। এটা থামাতেই হবে।’

কাশিস কান্নায় ভেঙে পড়েন

‘ভিডিয়োতে কাশিস কাঁদতে কাঁদতে বললেন, ‘ভীষণ মনে হচ্ছিল যে, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে। আমি ওকে হাতেনাতে ধরেছিলাম, তবুও সে সাহসের সঙ্গে মিথ্যা বলল, জানাল আমি নাকি স্রেফ ৫০ হাজার টাকাই নিয়েছি! আমি রবিবারই টাকা গুনে রেখেছিলাম। আমার কাছে এখনও পেমেন্টের রসিদ আছে। সেই মুহূর্তে শুধু আমার টাকাই ফেরত চেয়েছিলাম! এমনকী আমার নিজের বাড়িতে আমি যে আক্রান্ত হলাম, তা নিয়েও ভাবতে চাইনি। পুলিস আমাকে বলল যে, টাকা ফেরতের গ্যারান্টি তারা দিতে পারবে না। এটা মানতে পারিনি।’ বোঝাই যাচ্ছে যে, কাশিস কী ঘটনারই সাক্ষী থাকলেন।

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)



Post Comment

You May Have Missed