Jay Bhanushali-Mahhi Vij Divorce: ১৪ বছরের দাম্পত্যের ইতি! বিবাহ বিচ্ছেদের পথে ছোটপর্দার জনপ্রিয় তারকা জয়-মাহি…

Jay Bhanushali-Mahhi Vij Divorce: ১৪ বছরের দাম্পত্যের ইতি! বিবাহ বিচ্ছেদের পথে ছোটপর্দার জনপ্রিয় তারকা জয়-মাহি…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীর্ঘ ১৪ বছরের সম্পর্কে ইতি টানলেন জনপ্রিয় টেলিভিশন তারকা জয় ভানুশালী (Jay Bhanushali) এবং মাহি ভিজ (Mahhi Vij)। অনেকদিন ধরেই তাঁদের মতের মিল হচ্ছিল না, এমনটাই খবর। জয় ভানুশালীর ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে জানা যায়, এই তারকা দম্পতি দীর্ঘদিন ধরেই নিজেদের মধ্যে সমস্যায় ছিলেন। তাঁদের একটি সন্তান থাকায় তাঁরা সম্পর্কটি টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেন। তবে বর্তমানে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে তাঁরা উভয়েই যৌথ অভিভাবকত্বের মাধ্যমে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Tollywood: বড়দিনে শো-এর লড়াই নয়, শো ভাগের ঐক্য! উৎসবে সর্বোচ্চ ৩ বাংলা ছবি মুক্তির সিদ্ধান্ত স্ক্রিনিং কমিটির…

২০০৯ সালের ৩১ ডিসেম্বর মাহিকে বিবাহ প্রস্তাব দেন জয়, এরপর তাঁরা ২০১০ সালে গাঁটছড়া বাঁধেন। খুব দ্রুতই তাঁরা ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় জুটি হয়ে ওঠেন। ২০১২ সালে তাঁরা সেলিব্রিটি ড্যান্স রিয়্যালিটি শো ‘নাচ বলিয়ে’-এর পঞ্চম সিজনে অংশ নেন ও বিজয়ীও হন। বিয়ের নয় বছর পর ২০১৯ সালে এই দম্পতির প্রথম সন্তান তারার জন্ম হয়।

আরও পড়ুন- Satish Shah Death: থেমে গেল হাসির দমক! চলে গেলেন জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ…

গতবছর জয় ও মাহি দুজনেই লোকচক্ষুর আড়ালে চলে যান। তাঁদের ব্যক্তিগত জীবনে সমস্যার ইঙ্গিত পাওয়া যায় যখন দেখা যায়, তাঁদের ইনস্টাগ্রাম প্রোফাইলে একে অপরের ছবি বা পোস্ট তাঁরা ডিলিট করে দেন। এই বছরের শুরুর দিকে যখন বিবাহবিচ্ছেদের গুজব ওঠে, তখন মাহি এই বিষয়ে মুখ খুলেছিলেন। তিনি সরাসরি প্রশ্নের উত্তরে বলেছিলেন, “আপনাকে কেন বলব? আপনি কি আমার কাকা? আমার আইনজীবীর ফি দেবেন?” এই জল্পনার মধ্যেই অবশ্য এই দম্পতিকে শেষবার তাঁদের মেয়ে তারার জন্মদিনের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)



Previous post

West Bardhaman News: দুর্গাপুরে ‘প্রাকৃতিক মিনারেল ওয়াটারের’ অফুরন্ত ভাণ্ডার! রামসায়ের ঝর্নার জল বিক্রিও করছেন অনেকে, আয়ের অঙ্ক চমকে দিতে পারে

Next post

News Today Live : পশ্চিমবঙ্গে এসআইআর, ‘সিভিয়ার সাইক্লোন’ মন্থা,মঙ্গলবারেই ল্যান্ডফল, ১০০ দিনের কাজ ইস্যুতে পাল্টা তৃণমূলের প্রচারযুদ্ধ, দিনভর আর কী কী?

Post Comment

You May Have Missed