India Vs Pakistan Asia Cup 2025: ‘যদি ভারতীয়রা দেশপ্রেমী হয়…’ ভারত-পাক মহাযুদ্ধের আগে বিস্ফোরক ওয়াসিম আক্রম!

India Vs Pakistan Asia Cup 2025: ‘যদি ভারতীয়রা দেশপ্রেমী হয়…’ ভারত-পাক মহাযুদ্ধের আগে বিস্ফোরক ওয়াসিম আক্রম!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের আসন্ন অ্যাসাইনমেন্ট সংযুক্ত আরব আমিরশাহিতে। ৯-২৮ সেপ্টেম্বর আয়োজিত হবে এশিয়া কাপ (Asia Cup 2025)। গতবারের চ্যাম্পিয়নদের ফোকাস শিরোপা ধরে রাখার দিকেই। অজিত আগরকরের (Ajit Agarkar) নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি বেছে নিয়েছে এশিয়া কাপের ১৫ সদস্যের আগুনে স্কোয়াড (India’s Squad For Asia Cup 2025)। 

ভারত-পাকিস্তান মহারণ 

সবার চর্চায় এখন ভারত-পাকিস্তান মহারণ ( India Vs Pakistan Asia Cup 2025)! ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) মুখোমুখি সলমান আলি আগাদের (Salman Ali Agha)। ফের বাইশ গজে ‘মাদার অফ অল ব্যাটল’! আর এই তপ্ত আবহে বিরাট বাউন্সার দিলেন পাক কিংবদন্তি ওয়াসিম আক্রম (Wasim Akram)।

আরও পড়ুন: ২০৯৭ উইকেট+১২৩৮৮ রান, এশিয়া কাপের আগেই অবসর মহারথীর! মাথায় আকাশ ভেঙে পড়ল ভারতের…

আক্রম বললেন

টেলিকম এশিয়া স্পোর্টে দেওয়া এক ইন্টারভিউতে আক্রম বলেছেন, ‘আমি নিশ্চিত যে এই ম্যাচ বিনোদনমূলকও হবে, ঠিক অন্যান্য ভারত-পাকিস্তান ম্যাচের মতোই। তবে আমি আশা করি, খেলোয়াড় এবং ভক্তরা উভয়ই শৃঙ্খলাবদ্ধ থাকবেন এবং সীমা লঙ্ঘন করবেন না। যদি ভারতীয়রা দেশপ্রেমিক হয় এবং তাদের দলকে জিততে দেখতে চায়, তাহলে পাকিস্তানি ভক্তদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ভারত সম্প্রতি আরও ভালো ফর্মে রয়েছে এবং ফেভারিট হিসেবেই শুরু করবে। তবে যে দল ম্যাচের দিন চাপ সবচেয়ে ভালো সামলাবে তারাই জিতবে। এই এশিয়া কাপ বিশ্বব্যাপী ভক্তদের জন্য এক আনন্দের উৎসব হবে। আমার ইচ্ছা ভারত-পাকিস্তানও আবার টেস্ট সিরিজ খেলুক। দীর্ঘ সময় হয়ে গিয়েছে এবং উভয় পক্ষের ভক্তদের জন্যই এক ঐতিহাসিক দৃশ্য তৈরি করবে।’

এশিয়া কাপে ভারত

পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানের সঙ্গে এক গ্রুপে ভারত। ওদিকে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং হংকং গ্রুপ বি-তে। মেন ইন ব্লু ৯ সেপ্টেম্বর ইউএই-র বিরুদ্ধে টুর্নামেন্ট শুরু করবে, তারপর ১৪ সেপ্টেম্বর পাকিস্তান এবং ১৯ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে খেলা। প্রতি গ্রুপ থেকে দু’টি করে দল সুপার ফোরের জন্য যোগ্যতা অর্জন করবে, যেখানে সমস্ত দল রাউন্ড রবিন ফর্ম্যাটে একে অপরের মুখোমুখি হবে এবং শীর্ষ দুটি দল ফাইনাল খেলবে।

ভারত-পাকিস্তান

এশিয়া কাপের যে সূচি প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে, সংযুক্ত আরব আমিরশাহি ও ওমানের সঙ্গে একই গ্রুপে রয়েছে ভারত-পাকিস্তান। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে রাখা হয়েছে ইন্দো-পাক মহারণ। ঘটনাচক্র দুই দেশ যদি সুপার ফোরে কোয়ালিফাই করে, তাহলে ২১ সেপ্টেম্বর ফের দেখা হবে তাদের। আর এখানেই শেষ নয়, দুই দল ফাইনালে উঠলে আরও এক দফায় ভারত-পাক মুখোমুখি হবে। অর্থাত্‍ যার মানে একবার নিশ্চিত লড়াই, তিনবার সম্ভাব্য লড়াই… 

আরও পড়ুন: ৪১৫৮৮ রান + ৯০ সেঞ্চুরি, বিশ্বকাপজয়ী লড়ছেন ক্যানসারের সঙ্গে ! প্রার্থনায় গোটা দেশ…

নেটপাড়া জ্বলছে

এশিয়া কাপের সূচি দেখার পরেই নেটপাড়ায় ঝড় উঠেছে। ভারতীয়রা নেটাগরিকরা সাফ বলছেন যে, পহেলগাঁও কাণ্ডের পর ভারত-পাকিস্তানের উচিত যাবতীয় ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করা, সেখানে খেলার প্রশ্নই ওঠে না। এমনকী এই নিয়ে সংসদেও আলোচনা হয়েছে। সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে পাকিস্তানের বিরুদ্ধে খেলেনি ভারতীয় দল। দু’বারই নাম তুলে নিয়েছিল তারা। তাহলে কী এশিয়া কাপ থেকেও ভারত নাম তুলে নেবে?

আরও পড়ুন: বেজে গেল মহাবিপদঘণ্টা, FIFA নির্বাসনের মুখে ভারত! মোহনবাগান AFC খেলতে পারবে তো?

কী বলছে কেন্দ্র?

ক্রীড়ামন্ত্রক জানিয়েছে ‘আমরা ভারতীয় ক্রিকেট দলকে এশিয়া কাপে খেলা থেকে বিরত রাখব না, কারণ এটি বহুপাক্ষিক টুর্নামেন্ট। তবে দ্বিপাক্ষিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য পাকিস্তানকে ভারতের মাটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। কিন্তু আমরা অলিম্পিক চার্টার মেনে চলার কারণেই বহুপাক্ষিক ইভেন্ট থেকে তাদের বিরত রাখব না।’ এই রিপোর্ট সাফ বলে দিচ্ছে যে, ভারত-পাকিস্তান এশিয়া কাপে খেলছেই। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 



Post Comment

You May Have Missed