Howrah News: সরকারি স্কুলে বেসরকারির সুবিধা! এক বছরেই কয়েক গুণ বাড়ল ছাত্রসংখ্যা, এইসব কারণে হাওড়ার বিদ্যালয়ে ছুটে আসছে পড়ুয়ারা

Howrah News: সরকারি স্কুলে বেসরকারির সুবিধা! এক বছরেই কয়েক গুণ বাড়ল ছাত্রসংখ্যা, এইসব কারণে হাওড়ার বিদ্যালয়ে ছুটে আসছে পড়ুয়ারা

Last Updated:

Howrah News: হাওড়ার সরকারি স্কুলে মন ভাল করা ছবি। এক বছরের মধ্যে কয়েক গুণ বাড়ল ছাত্রসংখ্যা। ১০ থেকে বেড়ে তা একলাফে ১১৬-তে পৌঁছেছে। কী কী কারণে ব্যাঁটরার এই বিদ্যালয় ছাত্রে ভরে উঠছে জানুন।

+

হাওড়া ব্যাঁটরা পাবলিক লাইব্রেরি প্রাথমিক শিক্ষা নিকেতন

হাওড়া, রাকেশ মাইতিঃ ১০ থেকে ১১৬! কয়েক মাসেই সরকারি স্কুলের ছাত্রসংখ্যায় ম্যাজিক ফিগার! এক বছরে হাওড়া শহরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কয়েক গুণ বাড়ল ছাত্রসংখ্যা। বর্তমান সময়ে বহু সরকারি স্কুলে ছাত্রের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে, স্কুল বন্ধ হওয়ার ঘটনাও সামনে আসছে। তবে চলতি শিক্ষাবর্ষে জেলার কিছু স্কুলে ছাত্রসংখ্যা সামান্য বৃদ্ধি পাওয়ার ঘটনা সামনে এসেছে। কিন্তু এই স্কুলে এক ধাক্কায় ছাত্রসংখ্যা কয়েক গুণ বেড়েছে, যা দারুনভাবে সাড়া ফেলেছে।

বর্তমানে স্কুল বন্ধ হওয়ার ঘটনা সাধারণ হয়ে দাঁড়িয়েছে। সরকারি স্কুলে ছাত্রসংখ্যা ক্রমশ কমে যাওয়ার ঘটনাও চলছে। সরকারি নিয়ম মেনে স্কুলগুলিকে টিকিয়ে রাখতে এবং ছাত্র-ছাত্রীর সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে জেলা শিক্ষাবিভাগ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। বলা যেতে পারে, তারই ফল পেল হাওড়া ব্যাঁটরা পাবলিক লাইব্রেরি প্রাথমিক শিক্ষা নিকেতন।

অভিভাবকদের কথায়, ” এই স্কুল প্রায় বন্ধ হতে যাওয়ার মুখে ছিল। গত বছর স্কুলের নতুন প্রধান শিক্ষিকা যোগদান করার পর নানা উদ্যোগ গ্রহণ করেন। স্কুলের পরিবর্তন হয়। শিক্ষিকারা বাড়ি বাড়ি গিয়ে স্কুলে আসার অনুরোধ জানান। প্রথমে এই স্কুলে ছেলেমেয়েদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে ভরসা করতে পারিনি। তবে এখন বুঝতে পারছি ছেলেমেয়েরা, লেখাপড়া, আচার-আচরণে উন্নতি করছে। সব মিলিয়ে আমরা খুশি। সরকারি স্কুল যেন বেসরকারি স্কুলের মতো নিয়ম-শৃঙ্খলায় ভরপুর।”

এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অর্পিতা ঘোষ জানান, “মর্নিং গ্রিটিংস দিয়ে স্কুল শুরু হয়। এরপর সমবেত প্রার্থনা, বাণীপাঠ শেষে ক্লাস। স্কুলে নতুন উদ্যোগ,  সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্মদিন পালন, যা দারুণভাবে সাড়া ফেলেছে। শনিবার পূর্ণদিবস স্কুল চলে, ওইদিন কম্পিউটার, অঙ্কন, ক্যারাটে, স্পোকেন ইংলিশ, দাবা, অরিগামি, ব্রতচারী হয়। স্কুলে লাইব্রেরি, তিথি ভোজনের আয়োজন রয়েছে। বিভিন্নভাবে ছাত্র-ছাত্রীদের শিক্ষা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের লক্ষ্য একটাই, ছেলেমেয়েদের শিক্ষিত করা। উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় এই সমস্ত কাজ সম্ভব হয়েছে।”

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ জানান, বহু সরকারি স্কুলে ছাত্রসংখ্যা বৃদ্ধি পেয়েছে। লেখাপড়ার পাশাপাশি সরকারিভাবে স্কুলগুলিতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা ছাত্রছাত্রীদের আরও বেশি করে সমৃদ্ধ করবে। সেই সমস্ত দিক গুরুত্ব দিয়ে, বহু স্কুলে ছাত্রসংখ্যা বৃদ্ধি ঘটছে। তার অন্যতম এই স্কুল। এই স্কুলে পড়ুয়ার সংখ্যা বেড়েছে। তাঁদের প্রকৃত শিক্ষাদানের দিকে গুরুত্ব দিয়ে জেলা শিক্ষা বিভাগের পক্ষ থেকে চলতি বছরে একজন শিক্ষক নিয়োগ করা হয়েছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Howrah News: সরকারি স্কুলে বেসরকারির সুবিধা! এক বছরেই কয়েক গুণ বাড়ল ছাত্রসংখ্যা, এইসব কারণে হাওড়ার বিদ্যালয়ে ছুটে আসছে পড়ুয়ারা

Previous post

সপ্তাহ শুরুতে সোমবার দাম কমেও ফের গেল বেড়ে ! সোনার বাজারে এ কী উত্থান-পতন

Next post

West Medinipur News: ডিজিটাল ক্লাসরুম থেকে শিক্ষামূলক সিনেমা! চন্দ্রকোনার সরকারি প্রাথমিক স্কুলে বেসরকারির মতো সুবিধা, লাফিয়ে বাড়ছে পড়ুয়াসংখ্যা

Post Comment

You May Have Missed