Holi 2026: হোলিতে কড়া প্রশাসন! ৪ মার্চ কতক্ষণ বন্ধ থাকবে খুচরো মদের দোকান? আদৌ খুলবে তো? জানুন

Holi 2026: হোলিতে কড়া প্রশাসন! ৪ মার্চ কতক্ষণ বন্ধ থাকবে খুচরো মদের দোকান? আদৌ খুলবে তো? জানুন

Last Updated:

Holi 2026: দোলযাত্রা ও হোলি উপলক্ষে আইনশৃঙ্খলা বজায় রাখতে বড় সিদ্ধান্ত, আগামী ৪ মার্চ দুপুর ২’টো পর্যন্ত সমস্ত খুচরো আবগারি বিক্রয়কেন্দ্র বন্ধ থাকবে।

হোলিতে শিলিগুড়িতে দুপুর দু'টো পর্যন্ত মদের দোকান বন্ধ
হোলিতে শিলিগুড়িতে দুপুর দু’টো পর্যন্ত মদের দোকান বন্ধ

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: দোলযাত্রা ও হোলি উপলক্ষে শহরে আইনশৃঙ্খলা বজায় রাখতে বড় সিদ্ধান্ত নিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। জারি করা নির্দেশ অনুযায়ী, আগামী ৪ মার্চ ২০২৬ তারিখে দুপুর ২’টো পর্যন্ত সমস্ত খুচরো আবগারি বিক্রয়কেন্দ্র বন্ধ থাকবে।

পুলিশ কমিশনারের তরফ থেকে প্রকাশিত আদেশে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ আবগারি আইন, ১৯০৯–এর ধারা ২৬ অনুযায়ী এই নির্দেশ কার্যকর করা হচ্ছে। তবে থ্রি স্টার বা তার ঊর্ধ্বমানের হোটেলের সঙ্গে সংযুক্ত বার এবং ক্লাবগুলির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, নির্দেশ অমান্য করলে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুনঃ এবার বাগডোগরা থেকে সোজা দিঘা! সমুদ্র সফর আরও সহজ, নতুন ট্রেনে টাইম, স্টপেজ জানুন

উৎসবের দিন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্যই এই সতর্কতামূলক ব্যবস্থা বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই জেলা প্রশাসন, পুলিশ আধিকারিক ও আবগারি দফতরের বিভিন্ন শাখায় এই নির্দেশের কপি পাঠানো হয়েছে। লাইসেন্সধারীদের কাছেও আদেশ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে সূত্রের খবর। দোল ও হোলির আবহে শহর যখন রঙিন উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত, তখনই শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন শহরবাসী।

Previous post

রঞ্জি চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস সৃষ্টিকারী জম্মু ও কাশ্মীর দল পুরস্কার হিসাবে কত টাকা পাবে?

Next post

West Bengal Voter List 2026; SIR-এর ভোটার তালিকা প্রকাশ, কাদের কাদের নাম বাদ? মোট কত নাম বাদ গেল? দেখুন ভিডিওHow many name of Voters got deducted from the list who are specifically not in list check details here

Post Comment

You May Have Missed