Hiran Chatterjee Marriage Controversy: ‘বিচ্ছেদের প্রমাণ দিক’, ঋতিকা মুখ খুলতেই এবার মেয়েকে নিয়ে সটান থানায় অনিন্দিতা…

Hiran Chatterjee Marriage Controversy: ‘বিচ্ছেদের প্রমাণ দিক’, ঋতিকা মুখ খুলতেই এবার মেয়েকে নিয়ে সটান থানায় অনিন্দিতা…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়ে বিতর্ক সরগরম টলিউড। ‘কালকে আমি নিজেই সোশ্য়াল মিডিয়া থেকে খুঁজে পেলাম’, বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা তথা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের  ১৯ বছর বয়সী কন্যা নিয়াসা। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Hiran Chatterjee Marriage Controversy: দ্বিতীয় বিয়ে হিরণের, বাবার ‘নতুন জীবন’ দেখে মা-কেই ‘আসল হিরো’র তকমা মেয়ে নিয়াসার…

মঙ্গলবার দুপুর থেকেই গুঞ্জনটা শুরু হয়েছিল। টলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছিল যে  অভিনেতা তথা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের নাকি বিয়ে করেছেন! এরপর বারাণসীর গঙ্গার ঘাটে ঋতিকা গিরির সঙ্গে বিয়ের ছবি পোস্ট করেন হিরণ নিজেই। এরপর থেকে চলছে তুমুল বিতর্ক। কারণ, হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের দাবি, তাঁদের মধ্যে এখনও কোনও আইনি বিচ্ছেদ বা ডিভোর্স হয়নি। 

আড, বুধবার পালটা বিবৃতি দিয়েছে ঋতিকা।  হিরণের দ্বিতীয় স্ত্রী  জানিয়েছেন, যে অনিন্দিতাকে ইতিপূর্বেই ডিভোর্সের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। তাঁর দাবি, গত ৫ বছর ধরে তিনি ও হিরণ একসাথে আছেন এবং অনিন্দিতা এই বিষয়ে সবটাই জানতেন। এমনকি হিরণ যে গত বছরের শেষ দিকে মেয়ের সাথে সময় কাটিয়েছিলেন, সেই তারিখও উল্লেখ করেছেন ঋতিকা। এরপরই পুলিসের দ্বারস্থ হন অনিন্দিতা।

রাতে মেয়েকে সঙ্গে নিয়ে  আনন্দপুর থানায় অভিযোগ জানাতে যান অনিন্দিতা।  থানা থেকে বেরিয়ে হিরণের মেয়ে নিয়াসা  বলেন, ‘মেয়ে হয়ে আমি আর কী বলব! মা ফোন করে বলল ফোনটা খুলে দেখ তোকে কিছু পাঠিয়েছে। খুলে দেখে বাবা বিয়ে ছবি দিয়ে  স্ট্যাটাস দিয়েছি। মা পাশে বসে কাঁদছে, আমায় ফোন করে। একটা মেয়ে কী বলবে এসব দেখে’। বাবার উদ্দেশ্য তাঁর বার্তা, ‘বাবা ও স্বামী হিসেবে তুমি ব্যর্থ’।

 

এরআগে,  বাবার বিয়ের ছবি ভাইরাল হতেই নিয়াসা সোশ্যাল মিডিয়ায় মা অনিন্দিতা এবং তাঁদের পোষ্যের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে বাবার নাম না নিলেও নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তিনি। নিয়াসা লিখেছেন, “যতদূর মনে পড়ে, বহু বছর ধরে আমরা দু’জনেই একসঙ্গে আছি। তুমি একাই মা এবং বাবার সব দায়িত্ব পালন করে চলেছ। তুমিই আমার পথপ্রদর্শক এবং সবথেকে বড় শক্তি। তুমিই আমার আসল হিরো, মা।” বর্তমানে মনোবিজ্ঞানের ছাত্রী নিয়াসার এই পোস্ট হিরণের প্রতি এক ধরণের মৌন প্রতিবাদ হিসেবেই দেখছেন নেটিজেনরা।

আরও পড়ুন:  Hiraan Chatterjee Marriage Controversy: ‘অনেকদিন আগেই বিয়ে করেছি, অনিন্দিতা সব জানত! এতদিন চুপ কেন’, বিস্ফোরক হিরণের স্ত্রী ঋতিকা…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)



Post Comment

You May Have Missed