Hamas Chief Wife: গাজা ছেড়েছেন প্রাক্তন হামাস প্রধানের স্ত্রী, ফের বিয়েও করেছেন তুর্কিয়েতে গিয়ে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যুদ্ধ বিধ্বস্ত গাজা ছেড়ে চলে গিয়েছেন হামাসের প্রাক্তন প্রধান ইয়াহিয়া সিনওয়ারের বিধবা স্ত্রী। শুধু তাই নয় তুর্কিয়ে-তে গিয়ে তিনি ফের বিয়েও করেছেন। এমনটাই দাবি করেছে ইসরায়েলের সংবাদমাধ্য়ম Ynet। ২০১১ সালে সামার মহাম্মদ আবু জামারের সঙ্গে বিয়ে হয় সিনওয়ারের। গাজার ইসলামিক ইউনিভার্সিটি টেকনোলজি থেকে মাস্টার্স করেন জামার। ইসরায়েলের ওই সংবাদপত্রের দাবি ভুয়ো পাসপোর্ট বানিয়ে তিনি গাজা থেকে ছেলেমেয়েদের নিয়ে পালিয়ে গিয়েছেন।
ওয়াইনেটের দাবি, উনি এখন গাজায় নেই। উনি ছেলে মেয়েদের সঙ্গে তুর্কিয়েতে রয়েছেন। সূত্রে খবর, প্রচুর টাকা খরচ করে, প্রবল প্রভাব খাটিয়ে গাজা ছেড়েছেন জামার। অন্য একজনের পাসপোর্ট ব্যবহার করে রাফা সীমান্ত দিয়ে তিনি মিশরে চলে যান। গত বছর অক্টোবর মাসে মারা যান ইয়াহিয়া সিনওয়ার। তার পরেই ফের বিয়ে করেন জামার। সূত্রের খবর হামাসের নেতা ফাতি হামাদ তুর্কিয়েতে জামারের বিয়ের ব্যবস্থা করে দেন। হামাদ বহুদিন ধরেই গাজা থেকে হামাসের কর্মীদের আত্মীয়দের বাইরে বের করে আনার চেষ্টা করছিলেন। গাজা হামলার পরপরই ভুয়ো নথি দিয়ে তাদের বের করে আনার হচ্ছিল।
প্রাক্তন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের ভাই মোহাম্মদের বিধবা স্ত্রী হলেন নাজওয়া। সিনওয়ারের মৃত্যু পর কিছুদিনের জন্য তিনি হামাসের দায়িত্ব নেন। একইভাবে নাজওয়াও নথি জাল করে গাজা ছেড়েছেন বলে দাবি করেছে ওয়াইনেট। াজায় তাদের আর দেখা যায়নি। সিনওয়ারের স্ত্রী ও তার ভাইয়ের স্ত্রী দুজনেই বর্তমানে গাজায় নেই।
আরও পড়ুন-ইন্সুরেন্সের ৫.৪ কোটি টাকা পেতে নিজের দুই পা বাদ দিয়ে দিলেন চিকিত্সক, কিন্তু…
আরও পড়ুন-ভুয়ো এমব্যাসি খুলে ৩০০ কোটির প্রতারণা! ১৬২ বার বিদেশ ঘুরে এসেছে ‘গুণধর’…
২০২৪ সালের ১৬ অক্টোবর হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করে ইসরায়েলি সেনা। একটি ভেঙেপড়ে বাড়ির ভেতরে সিনওয়ারকে খুঁজে বের করে একটি ড্রোন। তারপরই পরই তার উপরে বোমা বর্ষণ করে ইসরায়েলি সেনা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এখনওপর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ৫০ হাজারেরও বেশি মানুষ। শিশু ও মহিলা মিলিয়ে ১ লাখ মানুষ বর্তমানে প্রবল অপুষ্টিতে ভুগছেন। তাদের কাছে ত্রাণ পর্যন্ত পৌঁছতে দিচ্ছে না ইসরায়েল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)



Post Comment