Durga Idol Descrication: পুজোর মুখে ফের হামলা, কুষ্টিয়ায় দুর্গামণ্ডপে ঢুকে প্রতিমা ভাঙল দুষ্কৃতীরা

Durga Idol Descrication: পুজোর মুখে ফের হামলা, কুষ্টিয়ায় দুর্গামণ্ডপে ঢুকে প্রতিমা ভাঙল দুষ্কৃতীরা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশে এখন আর শেখ হাসিনা নেই। দেশে এখন এসেছে অন্তর্বর্তীকালীন মহম্মদ ইউনূস সরকার। কিন্তু দুর্গাপুজোয় দুর্গা প্রতিমার উপরে হামলার পরম্পরা থেমে নেই। রবিবার রাতে কুষ্টিয়ার মীরপুর উপজেলায় দুর্গাপ্রতিমা ভাঙচুর চালাল দুষ্কৃতীরা। মন্ডপে থাকা সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে চলে গেলে হামলাকারীরা।

Add Zee News as a Preferred Source

মীরপুরের স্বরূপদহ পালপাড়ায় দুর্গামন্ডপে ঢুকে দুষ্কৃতীরা কার্তিকের হাত ও গলা এবং সরস্বতীর হাত ও মুকুট ভেঙে দেয়। ভাঙা হয়েছে রাজহাঁস ও ময়ূরও। রবিবার সন্ধে আটটা নাগাদ হালকা বৃষ্টি হচ্ছিল। রাস্তায় লোকজন ছিল না। সেই সুযোগ ওই কাণ্ড করে দুষ্কৃতীরা। এমনটাই জানিয়েছে পুলিস।

খবর পেয়েয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিস ও র‌্যাব। ঘটনার তদন্ত শুরু করেছে তারা। পুজো কমিটির সেক্রেটারি শ্রীবাস কুমার দে সংবাদমাধ্যমে বলেন, আমরা পুলিস সুপারের সঙ্গে দেখা করেছি। এখন এলাকায় গিয়ে সবাই মিলে বসে সিদ্ধান্ত নেব। তবে এখনো পর্যন্ত মামলার সিদ্ধান্ত নেইনি।

আরও পড়ুন-শিক্ষককুলের কলঙ্ক! শাস্তির ব্যবস্থা করল ক্ষুব্ধ পড়ুয়ারাই, তুলকালাম এলাকা…

আরও পড়ুন-ভেঙে ফেলা হচ্ছে তাজমহলের গম্বুজ, পৌঁছে গেল বুলডোজারও, মাটিতে মিশে যাবে প্রেমের সৌধ!…

মীরপুর থানার ওসি মমিনুর ইসলাম বলেন, তিনি আরও বলেন, মন্দিরের নিরাপত্তায় লাগানো আইপি ক্যামেরা ও মেমোরি কার্ড দুর্বৃত্তরা নিয়ে গেছে। এখনো কাউকে আটক করা যায়নি। আমরা কোনো অভিযোগও পাইনি। তবে আমরা সর্বোচ্চ গতিতে তদন্ত চালাচ্ছি। কুষ্টিয়ার জেলা শাসক আবু হাসনাত বলেন, ‘দুষ্কৃতীরা ২ প্রতিমার ক্ষতি করেছে। এ ব্যাপারে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)



Previous post

একবার দেখুন তো আপনার কাছে এই দু-টাকার কয়েনটা আছে কিনা? এক ঝটকায় বড়লোক! ‘হাতে-গরম’ পাঁচ লাখ টাকা পাবেন

Next post

প্রতি ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো বাতাস, পুজোর আগে ফের দুর্যোগের অশনি সংকেত রাজ্যের ২৩ জেলায় !

Post Comment

You May Have Missed