Denver airport scare: ভয়ংকর! টেকঅফের আগে বিমানের চাকায় আগুন, ১৭৩ যাত্রীকে…

Denver airport scare: ভয়ংকর! টেকঅফের আগে বিমানের চাকায় আগুন, ১৭৩ যাত্রীকে…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের বিমান বিপত্তি। টেক অফের আগেই ভয়ংকর বিপদ। বিমানের ল্যান্ডিং গিয়ারে ভয়াবহ আগুন। তড়িঘড়ি ১৭৩ যাত্রীকে নিরাপদে নামানো হয় বলে জানা গিয়েছে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, একজন যাত্রী সামান্য আহত হয়েছেন।

আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: সব দিকেই সাফল্য অর্জন কর্কটের, স্বাস্থ্যের দিকে নজর দিন মকর…

জানা গিয়েছে, শনিবার ডেনভার বিমানবন্দরে দুর্ঘটনাটি ঘটে আমেরিকান এয়ারলাইন্সে। বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ দিয়ে পরিচালিত ফ্লাইট AA-3023 মিয়ামি যাচ্ছিল। তখনই ঘটে ঘটনাটি। পরে বিমান সংস্থা জানায়, বিমানের টায়ারে সমস্যা ছিল।

যাত্রীদের উদ্ধার করার ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, যাত্রীরা তীব্র আতঙ্কের মধ্যে বিমানের ইমার্জেন্সি স্লাইড দিয়ে একের পর এক বের হচ্ছে। এবং অন্যদিকে ল্যান্ডিং গিয়ারে আগুন জ্বলছে। যাত্রীরা একে একে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে পুরো এলাকা ধোঁয়ায় ভরে যায়।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) জানায়, স্থানীয় সময় দুপুর ২:৪৫টার দিকে ডেনভার বিমানবন্দর থেকে ছাড়ার সময় বিমানের ল্যান্ডিং গিয়ারে ত্রুটির খবর পাওয়া যায়। যাত্রীদের রানওয়েতেই নামানো হয় এবং বাসে করে টার্মিনালে নিয়ে যাওয়া হয়। FAA আরও জানিয়েছে, আগুন লাগার ঘটনাটি নিয়ে আরও তদন্ত করা হবে।

ডেনভার বিমানবন্দর এক বিবৃতিতে জানায়, ঘটনাটি ঘটে যখন বিমানটি রানওয়েতে ছিল। সঙ্গে সঙ্গে ফার্স্ট রেসপন্ডার এবং ডেনভার ফায়ার ডিপার্টমেন্টকে জানানো হয়। এবং যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তারা আরও জানায়, ‘পাঁচজনকে ঘটনাস্থলেই পরীক্ষা করা হয়েছে, তবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। আরেকজনকে গেট এলাকায় পরীক্ষা করে হাসপাতালে পাঠানো হয়।’ ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট বিকেল ৫টা ১০ মিনিটের দিকে জানায়, আগুন নিভিয়ে ফেলা হয়।

আরও পড়ুন:Breaking News LIVE Update: একী কাণ্ড! পেট্রোলের বদলে গাড়িতে মিলছে জল, হুলুস্থুল…

অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োর মধ্যে দেখা যায়, এক মহিলা একহাতে তার শিশু এবং অন্যহাতে ব্যাগ নিয়ে  বিমানের স্লাইড দিয়ে নিচে নামছেন। স্লাইড থেকে নামার পর তিনি ভারসাম্য হারিয়ে শিশুর ওপর পড়ে যান।

এই ঘটনা গত পাঁচ মাসে ডেনভার বিমানবন্দরে দ্বিতীয়বারের মতো বিমানে আগুন লাগার ঘটনা। মার্চ মাসে, ডালাসগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭-৮০০ বিমানে আগুন লেগেছিল। সেই সময়ও ১৭২ জন যাত্রী এবং ছয়জন ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)



Post Comment

You May Have Missed