Darjeeling: দীপাবলিতে ভাঙল সব রেকর্ড! মদ বিক্রিতে দার্জিলিং কত অঙ্কের মদ বিক্রি হয়েছে জানেন? অবিশ্বাস্য

Darjeeling: দীপাবলিতে ভাঙল সব রেকর্ড! মদ বিক্রিতে দার্জিলিং কত অঙ্কের মদ বিক্রি হয়েছে জানেন? অবিশ্বাস্য

Last Updated:

Darjeeling: গত বছর যেখানে দীপাবলির সময় জেলাজুড়ে মদ বিক্রি হয়েছিল প্রায় ২ কোটি ৯১ লক্ষ ৬৬ হাজার ৪৩১ টাকার, সেখানে এবছর সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৩৯ লক্ষ ৮০ হাজার ৪৫০ টাকায়। যা রেকর্ড সংখ্যক বিক্রি হিসেবে ধরা হচ্ছে।

 মদ বিক্রি 
 মদ বিক্রি 

দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: দীপাবলির মরসুমে দার্জিলিং জেলায় রেকর্ড পরিমাণ মদ বিক্রির নজির গড়েছে এবছর। আবগারি দফতরের তথ্য অনুযায়ী, গত বছর যেখানে দীপাবলির সময় জেলাজুড়ে মদ বিক্রি হয়েছিল প্রায় ২ কোটি ৯১ লক্ষ ৬৬ হাজার ৪৩১ টাকার, সেখানে এবছর সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৩৯ লক্ষ ৮০ হাজার ৪৫০ টাকায়। যা রেকর্ড সংখ্যক বিক্রি হিসেবে ধরা হচ্ছে।

করোনা-পরবর্তী সময়ে ব্যবসার মন্দাভাব কাটিয়ে এবার শিলিগুড়ি ও আশপাশের মহকুমায় ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছে বাজার। সিআইআই সূত্রে জানা গিয়েছে, এবছর দীপাবলির সময় সামগ্রিকভাবে প্রায় ৪০ শতাংশ ব্যবসা বৃদ্ধি পেয়েছে। জেলার মোট ব্যবসার পরিমাণ ছুঁয়েছে প্রায় ৫০০ কোটির গণ্ডি, যা এক বিরাট মাইলফলক।

তবে দীপাবলির এই উল্লাসের মধ্যেও ক্ষতির মুখ দেখেছেন ফুল ব্যবসায়ীরা। একদিকে ফুলের দাম বৃদ্ধি, অন্যদিকে আর্টিফিশিয়াল মালার চাহিদা বেড়ে যাওয়ায় এবছর ফুলের ব্যবসা প্রায় ৬ কোটি থেকে নেমে এসেছে ২ কোটিতে। যদিও এতে খুশি দশকর্মা ভাণ্ডারের ব্যবসায়ীরা—কারণ কৃত্রিম মালা বিক্রির কারণে তাদের বাজার এবছর দারুণ জমেছে।

Post Comment

You May Have Missed