CPIM Leader Passed Away: প্রয়াত CPIM-র ‘দাপুটে’ রাজনীতিবিদ, শোকের ছায়া সব মহলে, জেলার জন্য প্রাণ দিয়ে করেছেন প্রচুর কাজ, বিতর্কও ছিল সঙ্গী

CPIM Leader Passed Away: প্রয়াত CPIM-র ‘দাপুটে’ রাজনীতিবিদ, শোকের ছায়া সব মহলে, জেলার জন্য প্রাণ দিয়ে করেছেন প্রচুর কাজ, বিতর্কও ছিল সঙ্গী

রাজনৈতিক জীবনে ‘দাপুটে’ নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি। শুধু তাই নয়, মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যাপকও ছিলেন দীপক সরকার। দলের জেলা নেতৃত্ব সূত্রে খবর, বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নয়, মেদিনীপুর মেডিক্যাল কলেজ, স্পোর্টস ডেভলপমেন্ট অ্যাকাডেমি তৈরির ক্ষেত্রে তাঁর বিশেষ অবদান ছিল। শহিদ ক্ষুদিরাম পরিকল্পনা ভবন ও বিদ্যাসাগর ইনস্টিটিউট-ও গড়ে উঠেছিল তাঁর প্রচেষ্টায়, তেমনই মনে করেন মেদিনীপুরের মানুষ। নিয়মানুবর্তিতার জন্যও তিনি বিশেষ পরিচিত ছিলেন। এককালে জেলার প্রাইমারি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানও ছিলেন।

Post Comment

You May Have Missed