Cooch Behar News: বাড়ি বাড়ি গিয়ে ময়লা-আবর্জনা সংগ্রহ করবে টোটো! শহরের বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ, হয়ে গেল উদ্বোধন

Cooch Behar News: বাড়ি বাড়ি গিয়ে ময়লা-আবর্জনা সংগ্রহ করবে টোটো! শহরের বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ, হয়ে গেল উদ্বোধন

Last Updated:

Cooch Behar News: পুরসভার পক্ষ থেকে বলা হয়, শহরের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ময়লা, আবর্জনা নেওয়ার জন্য এতদিন টানা রিক্সা ছিল। তবে এবার বেশি বর্জ্য নেওয়ার জন্য টোটো গাড়ির উদ্বোধন করা হল।

টোটো | প্রতীকী ছবি
টোটো | প্রতীকী ছবি

মাথাভাঙা, কোচবিহার, রাজেশ দাসঃ শহরের বাড়ি বাড়ি গিয়ে এবার ময়লা, আবর্জনা সংগ্রহ করবে টোটো। পুরসভার পক্ষ থেকে বর্জ্যবাহী টোটোর উদ্বোধন করা হল। কোচবিহারের মাথাভাঙা শহরে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।

মাথাভাঙা পুরসভার পক্ষ থেকে শহরের ১২টি ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে ময়লা, আবর্জনা সংগ্রহ করার জন্য বর্জ্যবাহী টোটোর উদ্বোধন করা হল। এই টোটোগুলির উদ্বোধন করেন মাথাভাঙা পুরসভার চেয়ারম্যান প্রবীর সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা, কাউন্সিলর বিশ্বজিৎ রায়, চন্দ্রশেখর রায় বসুনিয়া সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ।

বর্তমান সময়ে টোটোয় চেপে যাতায়াত করেন বহু মানুষ। তবে টোটো করে ময়লা, আবর্জনা সংগ্রহ করার উদ্যোগ বেশ অভিনব। এমনটা সচরাচর দেখা যায়। তবে এবার এমনই পরিষেবা চালু করল মাথাভাঙা পুরসভা। শহরের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে বেশি বর্জ্য নেওয়ার জন্য টোটো গাড়ির উদ্বোধন করা হল।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/

Cooch Behar News: বাড়ি বাড়ি গিয়ে ময়লা-আবর্জনা সংগ্রহ করবে টোটো! শহরের বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ, হয়ে গেল উদ্বোধন

Previous post

RG Kar Medical college: আবার সেই আরজি কর! ‘হস্টেলে রাতে জুনিয়রদের ডেকে…’ ভয়ংকর কাণ্ড…

Next post

Newtown Govt Flats Nijanna and Sujanna: মাত্র ৬ লাখে অভিজাত নিউটাউনে সাজানো আবাসনে ফ্ল্যাট, দরজা খুলছে ‘নিজন্ন’! কী ভাবে কিনবেন? জাস্ট ক্লিক…

Post Comment

You May Have Missed