Business Idea: দরজায় দরজায় ঘোরা পুরুলিয়ার চিত্রকরদের জীবনে ম্যাজিক! নতুন আইডিয়ার জাদুতে লক্ষ্মীলাভ, জানুন কীভাবে এল এমন মোড়?

Business Idea: দরজায় দরজায় ঘোরা পুরুলিয়ার চিত্রকরদের জীবনে ম্যাজিক! নতুন আইডিয়ার জাদুতে লক্ষ্মীলাভ, জানুন কীভাবে এল এমন মোড়?

Last Updated:

Purulia Patochitra Business: একসময় গানের বদলে জুটত একমুঠো চাল, আজ সেই শিল্পীদের তৈরি জিনিসপত্রের কদর বেড়েছে। পুরুলিয়ার মাজরামুড়ার চিত্রকর পরিবারগুলি আজ স্বনির্ভরতার নতুন দিশা দেখাচ্ছে। পটশিল্পকে আধুনিক মোড়কে পরিবেশন করেই কেল্লাফতে করেছেন এই শিল্পীরা।

+

জীবন বদলাচ্ছে মাজরামুড়ার চিত্রকর পরিবারদের

পুরুলিয়া, শান্তনু দাস: একসময় যারা মানুষের দরজায় দাঁড়িয়ে গান শোনাতেন, আজ তাদের দরজায় ভিড় করছেন দূর-দূরান্তের শিল্পপ্রেমী মানুষজন। জীবন বদলাচ্ছে পুরুলিয়া জেলার কাশীপুরের মাজরামুড়ার চিত্রকর পরিবারদের। একসময় যাদের একমাত্র জীবিকা ছিল ভিক্ষাবৃত্তি, আজ তারা সেই অতীতকে পিছনে ফেলে নতুন স্বপ্নে এগিয়ে চলেছেন। ভিক্ষার ঝুলি নামিয়ে হাতে তুলে নিয়েছেন রং-তুলি।

নিজেদের ঐতিহ্যবাহী পটচিত্র শিল্পকেই তারা নতুন রূপে, নতুন আঙ্গিকে সাজিয়েছেন জীবিকার মূল ভিত্তি হিসেবে। আধুনিক পটচিত্র থেকে শুরু করে সুতির পাঞ্জাবি, হাতপাখা, কলম রাখার স্ট্যান্ড, নিত্যপ্রয়োজনীয় সব সামগ্রীর উপর ফুটিয়ে তুলছেন নিখুঁত পটচিত্র। পৌরাণিক কাহিনি, গ্রামীণ জীবন, সামাজিক বার্তা, সবকিছুই রঙের আঁচড়ে জীবন্ত হয়ে উঠছে।

একসময় যারা মানুষের দরজায় গান শুনাতেন, তাদের শিল্পের কাছে আজ ভিড় জমাচ্ছেন বহু শিল্পপ্রেমী ও পর্যটকরা। পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে এমনকি জেলার বাইরেরও বহু শিল্পপ্রেমী ও পর্যটক আসছেন মাজরামুড়ায়। পছন্দ করে কিনে নিয়ে যাচ্ছেন হাতে আঁকা পটচিত্র ও শিল্পসামগ্রী। তাদের শিল্প এখন আর করুণার প্রতীক নয়, আত্মমর্যাদার প্রতিচ্ছবি। এই পরিবর্তন শুধু অর্থনৈতিক নয়, সামাজিকও বটে। ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িয়ে থাকা হীনমন্যতা আজ অনেকটাই দূরে সরে গেছে। শিশুদের হাতে এখন বই-খাতা, তরুণ প্রজন্ম শিখছে পটচিত্র আঁকার কৌশল। আত্মনির্ভরতার পথে এগিয়ে চলেছে পুরো গ্রাম।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

মাজরামুড়ার এই রঙিন গল্প প্রমাণ করে, সুযোগ ও স্বীকৃতি পেলে শিল্পই পারে জীবন বদলে দিতে। ভিক্ষার পথ ছেড়ে তুলি আর রঙকেই সঙ্গী করে আজ নতুন ইতিহাস লিখছেন কাশীপুরের চিত্রকর পরিবারেরা। তাদের প্রতিটি আঁচড় যেন বলে, “আমরা আর করুণা চাই না, আমরা চাই আমাদের শিল্পের সম্মান।”

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/

Business Idea: দরজায় দরজায় ঘোরা পুরুলিয়ার চিত্রকরদের জীবনে ম্যাজিক! নতুন আইডিয়ার জাদুতে লক্ষ্মীলাভ, জানুন কীভাবে এল এমন মোড়?

Previous post

১৮ থেকে ৪০ বছর বয়সি বেকারদের জন্য ২৫০০০…! মমতার যুবসাথীকে চ্যালেঞ্জ বিজেপির? সংকল্প পত্রে বিরাট প্ল্যান গেরুয়া শিবিরে!

Next post

Tiljala Incident Update: রাত আড়াইটের সময় পালানোর চেষ্টা, ঠিক সময়ে পুলিশি অভিযান, ধৃত তিলজলা-কাণ্ডের মূল অভিযুক্ত

Post Comment

You May Have Missed