BSF’s Big Decision: বিএসএফের মেগা সিদ্ধান্ত, বাংলাদেশ সীমান্তে এবার আটকে যাবে সব অনৈতিক কাজ, ছটফট করে মরবে দুষ্কৃতীরা
নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তগুলিতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জমি অধিগ্রহণের কাজ। সীমান্তগুলিকে কাঁটাতারে মুড়ে ফেলার জন্য বিএসএফকে দ্রুত জমি হস্তান্তর করার জন্য নির্দেশ দিল নবান্ন। সম্প্রতি একাধিক জমিদাতাদের একাউন্টে ঢুকে গিয়েছে জমির প্রাপ্য টাকা। একে নিজেদের জমি প্রয়োজন পড়ল দেশের স্বার্থে, তার ওপর বাজার মূল্যের সঠিক টাকায় খুশি সকল জমিদাতারাই এমনটাই জানাচ্ছেন তারা। দত্তপুলিয়া, হাঁসখালী, কৃষ্ণগঞ্জ ইত্যাদি বিভিন্ন এলাকার জমি অধিগ্রহণের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, চাপরা থেকে করিমপুর পর্যন্ত একাধিক জায়গায় চলছে জমি অধিগ্রহণের কাজ।



Post Comment