Bhawanipore Final Voter List: খসড়া তালিকায় বাদ গিয়েছিল ৪৪ হাজার, ভবানীপুরে চূড়ান্ত তালিকায় মোট কত ভোটারের নাম বাদ?

Bhawanipore Final Voter List: খসড়া তালিকায় বাদ গিয়েছিল ৪৪ হাজার, ভবানীপুরে চূড়ান্ত তালিকায় মোট কত ভোটারের নাম বাদ?

Last Updated:

ভবানীপুর বিধানসভা কেন্দ্রে শেষ পর্যন্ত কত জন ভোটারের নাম বাদ যায় তা নিয়ে রাজনৈতিক মহলে চূড়ান্ত আগ্রহ তৈরি হয়েছিল৷

News18
News18

ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে খসড়া তালিকা এবং আজকের তালিকা মিলিয়ে ৪৭ হাজার ৯৪ জন ভোটারের নাম বাদ পড়ল৷ খসড়া তালিকাতেই ভবানীপুর কেন্দ্র থেকে বাদ পড়েছিল ৪৪ হাজার ৭৭০ ভোটারের নাম৷ আজ চূড়ান্ত তালিকায় বাদ পড়েছে ২৩২৪ জনের নাম৷ সবমিলিয়ে ভবানীপুর কেন্দ্র থেকে বাদ পড়ল ৪৭০৯৪ জন ভোটারের নাম৷

ভবানীপুরে এখনও বেশ কিছু ভোটারের নাম বিচারাধীন রয়েছে৷ ফলে ভবানীপুর কেন্দ্র থেকে আরও ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে৷ ভবানীপুরে এখনও বিচারাধীন ভোটারের সংখ্যা ১৪ হাজার ১৫৪৷

এসআইআর-এর আগে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোটারের সংখ্যা ছিল ২ লক্ষ ৬ হাজার ২৯৫৷ চূড়ান্ত তালিকা প্রকাশের পর এই মুহূর্তে ভবানীপুরে ভোটারের সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ৫৯ হাজার ২০১ জন৷

ভবানীপুর বিধানসভা কেন্দ্রে চূড়ান্ত তালিকায় ২৩২৪ জন ভোটারের নাম বাদ গেলেও তার লাগোয়া বালিগঞ্জ কেন্দ্রে ৬৭৯ জন ভোটারের নাম যোগ হয়েছে৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আজ দুুপুরেই এ রাজ্যে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন৷ শুধু উত্তর এবং দক্ষিণ কলকাতার বিধানসভা কেন্দ্রগুলি মিলিয়েই ৬ লক্ষের বেশি নাম বাদ গিয়েছে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/

Bhawanipore Final Voter List: খসড়া তালিকায় বাদ গিয়েছিল ৪৪ হাজার, ভবানীপুরে চূড়ান্ত তালিকায় মোট কত ভোটারের নাম বাদ?

Previous post

রশ্মিকাকে মঙ্গলসূত্রে পরাতে গিয়ে ‘বেজায় ভয় পেয়েছিলেন’ বিজয় !

Next post

Bengal SIR List: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ! অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর একযোগে টহল, নজরে সীমান্ত এলাকা

Post Comment

You May Have Missed