Bengal SIR List: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ! অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর একযোগে টহল, নজরে সীমান্ত এলাকা
Last Updated:
Bengal SIR Final List: SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ শুরু করেছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা প্রকাশ ঘিরে কোনরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী একযোগে টহল দিচ্ছে। মুর্শিদাবাদ ও নদিয়ায় চলছে রুট মার্চ।
মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: ভোটার তালিকা প্রকাশের প্রাক্কালে মুর্শিদাবাদ ও নদিয়া জেলার বিভিন্ন সীমান্তে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু। রানীনগর, ফরাক্কা ও সামশেগঞ্জে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলছে। এছাড়াও নদিয়া জেলার শান্তিপুর থেকে কালিগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু।
শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে মুর্শিদাবাদের রানীনগর, ফরাক্কা ও সামশেরগঞ্জ এলাকায়। ভোটার তালিকা প্রকাশের আগে যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ উদ্যোগে শুরু হয়েছে রুট মার্চ। মুর্শিদাবাদের রানীনগর থানা এলাকার বিভিন্ন স্পর্শকাতর অঞ্চলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে চলছে এই রুট মার্চ।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভোটার তালিকা প্রকাশকে কেন্দ্র করে কোথাও যেন আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, সেই লক্ষ্যেই আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে জেলার অন্য প্রান্তেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সামশেরগঞ্জ এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহলদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ মোড় ও জনবহুল এলাকায় চলছে নজরদারি। অন্যদিকে, ফরাক্কাতেও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। রেল স্টেশন চত্বর, বাজার এলাকা ও সংবেদনশীল অঞ্চলগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, “ভোটার তালিকা প্রকাশ একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। তাই সাধারণ মানুষের মধ্যে কোনও বিভ্রান্তি বা উত্তেজনা ছড়িয়ে পড়া রুখতেই এই পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা। জেলা পুলিশের এক আধিকারিক জানান, “আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক। তাই আগে থেকেই এলাকায় রুট মার্চ ও টহলদারি চালানো হচ্ছে। সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।”
অন্যদিকে, নদিয়ার শান্তিপুরে এসে পৌঁছালো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। নদিয়ার ফুলিয়া কর্ম তীর্থতে ট্যাগিং হেডকোয়ার্টার করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর। ইতিমধ্যে কমান্ডিং অফিসার-সহ একাধিক বিএসএফের জওয়ানরা উপস্থিত হয়েছে নদিয়ার ফুলিয়াতে। ফুলিয়াতে আজ এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসেছে বলে বিএসএফ সূত্রে খবর। রানাঘাট পুলিশ জেলায় আবারও এল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কালীগঞ্জের পানিঘাটা কর্মতীর্থে এসে পৌঁছাল এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কালীগঞ্জ থানার দেবগ্রাম ফাঁড়ির ইনচার্জ বিধান দাস ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। কৃষ্ণনগর পুলিশ জেলায় মোট ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা রয়েছে।
Murshidabad,Murshidabad,West Bengal
Bengal SIR List: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ! অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর একযোগে টহল, নজরে সীমান্ত এলাকা



Post Comment