Bangladesh: মৃতদেহের উপর নৃত্য! হিংস্র উন্মত্ত বিশৃঙ্খল জনতাকে ভয়ংকর রক্তখেলায় মেতে ওঠায় প্রশ্রয় ইউনূসের? কেন?

Bangladesh: মৃতদেহের উপর নৃত্য! হিংস্র উন্মত্ত বিশৃঙ্খল জনতাকে ভয়ংকর রক্তখেলায় মেতে ওঠায় প্রশ্রয় ইউনূসের? কেন?

সেলিম রেজা, ঢাকা: সম্প্রতি ঢাকায় (Dhaka) মিটফোর্ড হাসপাতাল এলাকায় রাস্তায় প্রকাশ্য দিবালোকে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারকে নতুন করে সমালোচনার মুখে ফেলেছে। আবারও প্রশ্ন উঠছে, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার (Bangladesh Interim Government) দায়িত্ব নেওয়ার এগারো মাস পার হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন ব্যর্থ হচ্ছে? কারণ ‘মব’ (Mob) বা দলবদ্ধ বিশৃঙ্খলা। আর এর জেরে বিভিন্ন স্থানে হামলা, খুন-ধর্ষণের মতো ঘটনা অব্যাহত। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি (BNP)-সহ কিছু রাজনৈতিক দল সরকারের বিরুদ্ধে এই মব-কে প্রশ্রয় দেওয়ার অভিযোগও তুলেছে।

আরও পড়ুন: Purple Line Metro News: শহরের মেট্রোযাত্রীদের জন্য দারুণ সুখবর! সোমবার থেকে বাড়ছে মেট্রো-সংখ্যা! কোন লাইনে, জানেন?

ভয়ংকর বাংলাদেশ

সাম্প্রতিক সময়ে ঢাকার মিটফোর্ডের ঘটনা ছাড়াও বাংলাদেশের খুলনায় যুবদলের এক নেতাকে হত্যার পরে পায়ের শিরা কেটে দেওয়া, বাংলাদেশের চাঁদপুরে মসজিদের ভেতরে ইমামকে চাপাতি দিয়ে কোপানো-সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় হামলা, চাঁদাবাজি-সহ বহু ঘটনা আলোচনায় এসেছে। এর আগে মার্চ মাসে ঢাকার কাছে মাদারীপুর জেলার সদর উপজেলায় আপন দুই ভাই-সহ তিনজনকে মসজিদের ভেতরে কুপিয়ে হত্যার ঘটনায় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছিল। এর মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে একের পর এক ‘মব সন্ত্রাস’ জনজীবনে আরেক উপসর্গ হিসেবে আবির্ভূত হয়েছে। যেসব ঘটনার সময় অনেকে ক্ষেত্রেই সরকার কিংবা পুলিস দেখেও কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ রয়েছে।

প্রচ্ছন্ন প্রশ্রয়

ফলে পরিস্থিতির ক্রমাবনতির জন্য ‘সরকারের সদিচ্ছা’ কতটা আছে, সেই প্রশ্নও উঠেছে বিভিন্ন সময়ে। এমনকি নির্বাচন বিলম্বিত করতে প্রশাসনকে নিষ্ক্রিয় করে রাখার অভিযোগ করা হয়েছে বিএনপির একটি অংশের পক্ষ থেকে। ঢাকার মিটফোর্ড হত্যাকাণ্ডের পর কোনো কোনো পক্ষ বিএনপিকে দায়ী করে মিছিল করার পরে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘মব’ (দলবদ্ধ সহিংসতা) সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরির চেষ্টার পিছনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কোনো প্রচ্ছন্ন প্রশ্রয় আছে কি না, সে প্রশ্নও তুলেছেন।

আরও পড়ুন: London Plane Crash WATCH: আকাশে ফায়ারবল! ওড়ার কয়েক সেকেন্ড পরেই ভয়ংকর বিস্ফোরণে ভেঙে পড়ল অভিশপ্ত বিমান! কত মৃত্যু?

মব-সন্ত্রাস

বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতির উন্নয়নে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আগ্রহটাই তাদের পদক্ষেপে প্রকাশ পায়নি বলেই পরিস্থিতি এই পর্যায়ে গিয়ে ঠেকেছে। তাঁদের মতে, শুরু থেকে শৈথিল্য দেখিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলে এখন মব সন্ত্রাস, খুন, চাঁদাবাজি নিয়ন্ত্রণহীন হয়ে গিয়েছে। ওদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকায় সচিবালয়ে জানিয়েছেন, বাংলাদেশে খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, নারী নির্যাতন, সন্ত্রাস, মাদক চোরাচালান-সহ নানা অপরাধ বেড়ে যাওয়ায় অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আজ থেকেই এজন্য ‘চিরুনি অভিযান’ শুরু হচ্ছে বলে জানিয়েছেন। বাংলাদেশে আইনশৃঙ্খলার ক্ষেত্রে গত কয়েক মাসের সবচেয়ে আলোচিত ঘটনা হল মব বা দলবদ্ধ সন্ত্রাস। প্রকাশ্য দিবালোকে কখনও কখনও সামাজিক মাধ্যমে পূর্বঘোষণা দিয়ে মব হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। 

রক্তাক্ত বাংলাদেশ

বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলির হিসাব, গত ছয় মাসে অন্তত ১৪১টি মবের ঘটনায় ৮৩ জনের মৃত্যু হয়েছে। মূলত চলতি বছরের শুরু থেকেই বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে হত্যা, ছিনতাই ও ডাকাতির ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছিল। এক পর্যায়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে অভিযান শুরু করলেও তা কতটা কাজে লেগেছে, সেই প্রশ্নও আছে। বাংলাদেশের মানবাধিকার সংগঠন আইন ও সালিশি কেন্দ্রের হিসেবে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ধর্ষণের ঘটনা ঘটেছে ৩৩০টি, যার মধ্যে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ছিল ৬৬টি। এর মধ্যে বাইশটি হল ধর্ষণের পর হত্যার ঘটনা।
এই সময়ে বাংলাদেশে গণপিটুনিতে ৮৯ জন নিহত হয়েছে, যার মধ্যে ঢাকাতেই মারা গিয়েছেন ৪৫ জন। এছাড়া এই সময়ে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় মারা গিয়েছেন ৪৪ জন। এসব সহিংসতার মধ্যে বিএনপির অভ্যন্তরীণ সহিংসতার ১৩১টি ঘটনায় মারা গিয়েছেন ২৬ জন, আর আহত হয়েছে ১৪৭৭ জন। অন্য দিকে, এই সময়কালে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড ও নিরাপত্তা হেফাজতে প্রাণ হারিয়েছেন ১৫ জন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)



Post Comment

You May Have Missed