BAFTA 2026: মণিপুর ভালো থাক, সব ঘর আলো থাক, সব শিশু ঘর পাক- বাফটার মঞ্চে ঐক্যের ভারতের স্বপ্ন দেখল ‘বুং’, দেখালেন লক্ষ্মীপ্রিয়া…

BAFTA 2026: মণিপুর ভালো থাক, সব ঘর আলো থাক, সব শিশু ঘর পাক- বাফটার মঞ্চে ঐক্যের ভারতের স্বপ্ন দেখল ‘বুং’, দেখালেন লক্ষ্মীপ্রিয়া…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ ‘বাফটা’ (BAFTA)-তে জয়জয়কার ভারতীয় সিনেমার। লণ্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে আয়োজিত ২০২৬ সালের বাফটা অ্যাওয়ার্ডসে ‘সেরা চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি ফিল্ম’ বিভাগে সেরার শিরোপা ছিনিয়ে নিল মণিপুরি ভাষার ছবি ‘বুং’ (Boong)। ‘জুটোপিয়া ২’, ‘লিলো অ্যান্ড স্টিচ’ এবং ফরাসি সায়েন্স ফিকশন ‘আর্কো’-র মতো বিশ্বখ্যাত সিনেমাকে পেছনে ফেলে এই জয় ভারতের উত্তর-পূর্বাঞ্চলী চলচ্চিত্রের মুকুটে এক নতুন পালক যোগ করল।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Arijit Singh: আমিরের পর এবার জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে টলিউডের পরিচালক-অভিনেতা! বাড়ছে জল্পনা…

পরিচালক লক্ষ্মীপ্রিয়া দেবীর হাত ধরে আসা এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। ছবির সহ-প্রযোজক ফারহান আখতার, রিতেশ সিধওয়ানি এবং অ্যালান ম্যাকঅ্যালেক্সের উপস্থিতিতে ট্রফি গ্রহণ করেন পরিচালক। জুরিদের বিচারে এবং দর্শকদের ভালোবাসায় এই মণিপুরি কাহিনী এখন বিশ্বজনীন।

IMDB অনুযায়ী, ‘বুং’ মূলত এক স্কুলপড়ুয়া কিশোরের গল্প। মণিপুরের জাতিগত উত্তেজনা এবং সীমান্ত সংকটের মাঝে নিজের বিচ্ছিন্ন পরিবারকে এক করার লড়াই চালিয়ে যায় সে। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন গুগুন কিপগেন, বালা হিজাম নিংথৌজাম এবং আঙ্গোম সানামাতুম। ২০২৪ সালে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ারের পর থেকেই ছবিটি ওয়ারশ, মামি (MAMI) এবং মেলবোর্ন ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসা কুড়িয়েছে।

পুরস্কার হাতে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন পরিচালক লক্ষ্মীপ্রিয়া দেবী। মণিপুরের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা প্রার্থনা করি মণিপুরে শান্তি ফিরে আসুক। এই ছবিতে অভিনয় করা শিশুশিল্পীসহ বাস্তুচ্যুত হওয়া সমস্ত শিশু যেন তাদের হারানো শৈশব ও স্বপ্ন ফিরে পায়।” ক্ষমার শক্তির কথা মনে করিয়ে দিয়ে তিনি বাফটা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এই বিশ্বমঞ্চে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য।

আরও পড়ুন- Banga Bibhushan & Banga Bhushan 2026: অনন্ত মহারাজ থেকে নচিকেতা, গণেশ হালুই থেকে শ্রীজাত! বঙ্গ সম্মানে ভূষিত একঝাঁক নক্ষত্র…

মণিপুরের মুখ্যমন্ত্রী এই জয়কে ‘সমগ্র জাতির গর্ব’ বলে অভিহিত করেছেন। ফারহান আখতার জানিয়েছেন, ছবির গল্পটি এতটাই শক্তিশালী ছিল যে শুরুতেই তাঁর মনে হয়েছিল এই ছবির পাশে দাঁড়ানো প্রয়োজন। ‘বুং’-এর এই জয় প্রমাণ করে দিল যে আঞ্চলিক সীমানা ছাড়িয়ে মানবিক গল্পই শেষ পর্যন্ত বিশ্বজয় করে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)



Post Comment

You May Have Missed