Australia News: মাঠের মধ্যে ডিম পেড়েছে পাখি, খেলা বন্ধ করে দেওয়া হল একমাসের জন্য
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাঠে কোনও সমস্যা নেই, কোনও সংস্কারও হচ্ছে না। অস্ট্রেলিয়ায় একটি মাঠ এক মাসের জন্য বন্ধ করে দিল কর্তৃপক্ষ। কারণ জানলে অবাক হয়ে যাবেন। মাঠ পরিচালন কর্তৃপক্ষ লক্ষ্য করেন মাঠের ঠিক মাঝখানে ডিম পেড়েছে একটি প্লোভার পাখি। এই পাখিটি সংরক্ষিত প্রজাতির। বিষয়টি লক্ষ্য করে ডিম ফুটে বাচ্চা হওয়ার জন্য এক মাসের জন্য মাঠটি বন্ধ করে দিল কর্তৃপক্ষ।
এক ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী মাঠটি অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা থেকে মিনিট ২০ দূরে জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে। সেখানে খেলা চলাকালে নজরে আসে মাঠের একেবারে মাঝখানে প্লোভার পাখি ডিম পেড়েছে। ওই ডিম দেখেই ফুটবল ম্যাচ সরিয়ে দেওয়া হয় পাশের মাঠে।
মাঠ কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে ডিম সরাতে হলে বিশেষজ্ঞের সহায়তা নিতে হবে এবং অনুমতি প্রয়োজন হবে। ফলে মাঠটি সর্বোচ্চ ২৮ দিন পর্যন্ত বন্ধ থাকতে পারে। ওয়াইল্ডকেয়ার নামের একটি বন্য প্রাণী সংস্থার পরামর্শে খেলা সরিয়ে নেওয়া হয়েছে জানা যাচ্ছে।
আরও পড়ুন-শিক্ষামিত্ররা কাজ করতে পারবেন ৬০ বছর বয়স পর্যন্ত, রায় সুপ্রিম কোর্টের
আরও পড়ুন-‘আমেরিকার অবস্থায় তৃতীয় বিশ্বের দেশের মতো হবে’, শুল্কযুদ্ধে ভবিষ্যত্ দেখতে পাচ্ছেন ট্রাম্প!
প্লোভার পাখি সাধারণত বাচ্চা জন্ম দেওয়ার পর অত্যন্ত মেজাজী হয়ে যায়। বিপদ আঁচ করলে ভয়ানকভাবে আক্রমণাত্মক হয়ে ওঠার কারণে পাখিটি পরিচিত। এ সময় তারা ডানা ঝাপটে, তীব্র শব্দ করে এবং ঝাঁপিয়ে পড়ার মাধ্যমে বাসার কাছে আসে মানুষজনকে সরিয়ে রাখার চেষ্টা করে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)



Post Comment