Aamir Khan visits Arijit Singh: এবার বলিউডে নয়া ভূমিকায় অরিজিত্‍! আমিরের হাত ধরেই শুরু নতুন জার্নি…

Aamir Khan visits Arijit Singh: এবার বলিউডে নয়া ভূমিকায় অরিজিত্‍! আমিরের হাত ধরেই শুরু নতুন জার্নি…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুর্শিদাবাদের জিয়াগঞ্জে এখন শুধুই রুপোলি পর্দার রোমাঞ্চ। সৌজন্যে বলিউড সুপারস্টার আমির খান। সোমবার থেকে জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের বাড়িতে ডেরা বেঁধেছেন অভিনেতা। উপলক্ষ? শোনা যাচ্ছে, আমির খানের আসন্ন ছবি। আর সেই ছবির সুরের দায়িত্ব নাকি সামলাচ্ছেন জিয়াগঞ্জের ভূমিপুত্র অরিজিৎ সিং।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Aamir Khan Visits Arijit Singh’s Home: অরিজিত্‍, সুরহারা কোরো না! অবসর ঘোষণার পরই জিয়াগঞ্জে সোমুর বাড়ি আমির খান…

মঙ্গলবার বিকেলে বহরমপুরের লালদীঘির এক বেসরকারি হোটেল থেকে সাদা রঙের একটি গাড়িতে করে জিয়াগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন আমির। প্রিয় তারকাকে একঝলক দেখতে রাস্তার দু’পাশে ভিড় জমান অগুনতি অনুরাগী। গত রবিবার থেকেই আমির মুর্শিদাবাদে থাকলেও, সোমবার তাঁর স্টুডিওতে ঢোকার ভিডিও ভাইরাল হতেই উত্তেজনা তুঙ্গে পৌঁছায়।

অরিজিতের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বুধবার পর্যন্ত মুর্শিদাবাদেই থাকছেন আমির। নতুন ছবির সংগীত পরিচালনা ও রেকর্ডিংয়ের কাজ নিয়ে দুই তারকা দীর্ঘ সময় কাটাচ্ছেন স্টুডিওতে। তবে শুধু কাজ নয়, অরিজিতের আতিথেয়তায় মজেছেন অভিনেতা। কখনও ঘরের ভেতরে দাবার বোর্ডে সকলকে মাত দিচ্ছেন, আবার কখনও পড়ন্ত বিকেলে অরিজিতের বাড়ির ছাদে উঠে লাটাই-সুতো হাতে ওড়াচ্ছেন ঘুড়ি। সাদা টি-শার্টে আমিরের সেই সহজ-সরল মেজাজ সোশ্যাল মিডিয়ায় এখন সুপারহিট।

গত দু’দিন ধরেই জিয়াগঞ্জে অরিজিতের স্টুডিও ও বাড়ির সামনে উপচে পড়া ভিড়। প্রিয় অভিনেতাকে ক্যামেরাবন্দি করতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন অনুরাগীরা। যদিও কড়া নিরাপত্তার ঘেরাটোপে কাজ চলছে, তবুও সাধারণ মানুষের উৎসাহে ভাঁটা পড়েনি। বলিউডের মহাতারকা ও বিশ্বখ্যাত গায়কের এই যুগলবন্দি ভবিষ্যতে বড় পর্দায় কী ম্যাজিক তৈরি করে, এখন সেটাই দেখার।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)



Previous post

জ্ঞানেশ কুমারকে ইমপিচ করার প্রস্তাব, শীঘ্রই পেশ হবে সংসদে, এককাট্টা বিরোধীরা

Next post

Constable Recruitment Case: ১১৭৪৯ শূন্যপদে নম্বর বিভাজন ছাড়াই তালিকা প্রকাশ, পুলিশের কনস্টেবল নিয়োগে রাজ্যের বড় ধাক্কা হাইকোর্টে

Post Comment

You May Have Missed