Dilip Ghosh on VB G RAM G Project: ১ জুলাই থেকে বাংলায় নতুন ভিবি জি রামজি প্রকল্পের ঘোষণা দিলীপ ঘোষের, মিটবে মনরেগার বকেয়াও

Dilip Ghosh on VB G RAM G Project: ১ জুলাই থেকে বাংলায় নতুন ভিবি জি রামজি প্রকল্পের ঘোষণা দিলীপ ঘোষের, মিটবে মনরেগার বকেয়াও

Last Updated:

Dilip Ghosh on VB G RAM G Project: ১ জুলাই থেকে বাংলায় চালু হচ্ছে ১২৫ দিন কাজের ভিবি জি রামজি প্রকল্প, মঙ্গলবারই জারি হবে বিজ্ঞপ্তি, ঘোষণা দিলীপ ঘোষের।

পয়লা জুলাই শুরু ভিবি জি রাম জি প্রকল্প, ঘোষণা দিলীপের
পয়লা জুলাই শুরু ভিবি জি রাম জি প্রকল্প, ঘোষণা দিলীপের

নয়াদিল্লি: মঙ্গলবার বাংলায় ভিবি জি রামজি প্রকল্পের বিজ্ঞপ্তি জারি হচ্ছে। সারা দেশের সঙ্গে পয়লা জুলাই পশ্চিমবঙ্গেও চালু হতে চলেছে এই নতুন প্রকল্প সোমবার দিল্লিতে জানালেন দিলীপ ঘোষ। দিল্লিতে সব রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রীদের নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সম্মেলন চলছে। সেখানেই যোগ দিতে দিল্লিতে গিয়েছেন রাজ‍্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।

এদিন তিনি আরও জানান, মনরেগার বকেয়া টাকা মিটিয়ে দেবে কেন্দ্রীয় সরকার। বিল, ভাউচার দেওয়া হলেই সব টাকা মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। পশ্চিমবঙ্গে ২০০০ পঞ্চায়েত প্রধান কাজে আসছেন না বা পদত্যাগ করায় সমস্যা হচ্ছে বলে জানান দিলীপ ঘোষ।

SIR প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ গিয়েছে তাঁরা ভিবি জি রামজি প্রকল্প বা অন্য প্রকল্পে যুক্ত হতে পারবেন না। স্বয়ংক্রিয় ভাবেই নাম বাদ চলে যাবে।

হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘চলবে না চলবে না স্লোগান এখানে৷ এখানে কেউ গাড়ি কিনতে চায় না চালাবে কোথায়? রাস্তায় দোকানদারি চলবে না৷ আইন মেনে চলতে হবে৷ নেতাদের শোধরাতে হবে৷ নারেগা এই মাসে শুরু৷ আগামী মাসে ১ তারিখ শুরু হবে জিরামজি হবে ১২৫ দিনের।’

মৈত্রেয়ী ভট্টাচার্য

বাংলা খবর/ খবর/কলকাতা/

Dilip Ghosh on VB G RAM G Project: ১ জুলাই থেকে বাংলায় নতুন ভিবি জি রামজি প্রকল্পের ঘোষণা দিলীপ ঘোষের, মিটবে মনরেগার বকেয়াও

Previous post

Nadia News: পায়ে হেঁটে ডাক্তার দেখানোর জন্য বেরিয়ে ছিলেন, ট্রেনের কামরায় হঠাৎ লুটিয়ে পড়লেন গৃহবধূ! হাহাকার স্বামীর

Next post

যদি ১ লা জুলাই অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা না ঢোকে…! কী করবেন? ভয় পাবেন না, আগে জানুন নিয়ম

Post Comment

You May Have Missed