Summer Camp For Karate: আত্মরক্ষাই শুধু নয়, বাড়বে আত্মবিশ্বাসও, গরমের ছুটিতে ক্যারাটের পাঠ, চনমনে পুরুলিয়া

Summer Camp For Karate: আত্মরক্ষাই শুধু নয়, বাড়বে আত্মবিশ্বাসও, গরমের ছুটিতে ক্যারাটের পাঠ, চনমনে পুরুলিয়া

Last Updated:

Summer Camp For Karate: ক্যারাটের কিকে আত্মবিশ্বাসের উড়ান, পুরুলিয়ায় বিশেষ প্রশিক্ষণ শিবির

+

News18

পুরুলিয়া : আত্মরক্ষা ও শারীরিক সক্ষমতার পাঠ নিতে পুরুলিয়ায় আয়োজিত হল বিশেষ সামার ক্যারাটে ওয়ার্কশপ। জেলার সুরুলিয়ার আমবাগান প্রাঙ্গণে এডভান্স ক্যারাটে অ্যাকাডেমি ও মেদিনীপুর ক্যারাটে ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেয় জেলার বিভিন্ন প্রান্তের বহু ক্যারাটে অনুশীলনকারী। দিনভর চলা এই কর্মশালায় ছিল শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও আত্মরক্ষার অনুশীলনের এক অনন্য মেলবন্ধন।

অভিজ্ঞ প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের ক্যারাটের উন্নত কৌশল, প্রতিযোগিতামূলক লড়াইয়ের প্রস্তুতি এবং বাস্তব জীবনে আত্মরক্ষার বিভিন্ন আধুনিক পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেন। প্রতিটি সেশনে সকলের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মত।

বর্তমান সময়ে আত্মরক্ষার শিক্ষা শুধু খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি ব্যক্তিত্ব বিকাশ ও মানসিক দৃঢ়তা গঠনেরও অন্যতম মাধ্যম। তাই নতুন প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে আরও শক্তিশালী করে তুলতেই এই উদ্যোগ।

এ বিষয়ে প্রশিক্ষক অভিজিৎ শীল বলেন, নিয়মিত অনুশীলনের পাশাপাশি এ ধরনের বিশেষ কর্মশালা খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি রাজ্য ও জাতীয় স্তরের প্রতিযোগিতার জন্য নিজেদের প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে, অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও বেশি সংখ্যক প্রশিক্ষণ শিবির আয়োজনের দাবি জানায়।

নিজের সন্তানদের এ ধরনের প্রশিক্ষণের অংশ হিসেবে যুক্ত করতে পেরে আপ্লুত অভিভাবকেরাও। তাদের আশা পড়াশোনার পাশাপাশি তাদের সন্তানদের মানসিক ও শারীরিক বিকাশও হবে এর মধ্যে দিয়ে।

আয়োজকদের আশা, এই ধরনের ধারাবাহিক উদ্যোগ পুরুলিয়ার ক্যারাটে প্রতিভাদের বিকাশের নতুন দিগন্ত খুলে দেবে এবং আগামী দিনে জেলার খেলোয়াড়রা রাজ্য ও জাতীয় মঞ্চে আরও সাফল্যের সঙ্গে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।

Sharmistha Banerjee

বাংলা খবর/ খবর/খেলা/

Summer Camp For Karate: আত্মরক্ষাই শুধু নয়, বাড়বে আত্মবিশ্বাসও, গরমের ছুটিতে ক্যারাটের পাঠ, চনমনে পুরুলিয়া

Previous post

যুদ্ধ আবহে বাড়ল গ্যাসের দাম, সেই সঙ্গে তেল প্রস্তুতকারক সংস্থাকে বড় নির্দেশ দিল কেন্দ্র

Next post

চিংড়িঘাটার পরে মেট্রোর অরেঞ্জ লাইনে খুলল আরও একটি জট, এবার কোন এলাকায় মিলল কাজের অনুমতি

Post Comment

You May Have Missed