অর্জুনকে ঘিরে সমর্থকদের সেলফি তোলার আবদার, জবাবে জুনিয়র তেন্ডুলকরের কর্মকাণ্ডের ভিডিও হল ভাইরাল

অর্জুনকে ঘিরে সমর্থকদের সেলফি তোলার আবদার, জবাবে জুনিয়র তেন্ডুলকরের কর্মকাণ্ডের ভিডিও হল ভাইরাল

নয়াদিল্লি: সদ্য সমাপ্ত আইপিএলে এ মরশুমেই মুম্বই ইন্ডিয়ান্স থেকে ট্রেডের মাধ্যমে লখনউ সুপার জায়ান্টসে যোগ দেন অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। সেই অর্জুন তেন্ডুলকরের একটি ভিডিও সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা নিয়ে চারিদিকে চর্চা শুরু গিয়েছে।

সচিন-পুত্র আইপিএলের সিংহভাগ সময়ই লখনউয়ের বেঞ্চই গরম করেন। তবে টুর্নামেন্টে লখনউয়ের শেষ ম্যাচেই সুযোগ পেয়ে বেশ ভালই বোলিং করেছিলেন অর্জুন। একটি উইকেটও আসে তাঁর ঝুলিতে। তবে এবার মাঠ নয়, মাঠের বাইরে কর্মকাণ্ডের জন্য চর্চায় অর্জুন। সময়ের সঙ্গে সঙ্গে অর্জুন তেন্ডুলকরের ভক্তকুলও বেড়েছে। তেমনই দুই ভক্ত তাঁর সঙ্গে ছবি তোলার আবদার করেন। সেই সময়ে ক্যামেরার পিছনে ঠিক কী ঘটেছিল, সেই ভিডিও নিয়েই যত চর্চা।

 

ভিডিও দেখে নেটিজেনরা মনে করছেন অর্জুনের কোনও অনুষ্ঠানে পৌঁছনোর কথা ছিল, কিন্তু তিনি সেখানে লেট হয়ে গিয়েছিলেন। সেই অনুষ্ঠানে প্রবেশের সময়ই লবি দিয়ে যাওয়ার মুহূর্তে অর্জুনকে দুই সমর্থক সেলফির আবদার করেন। দেরি হলেও তিনি তাঁদের না করেননি। প্রথম জনের সঙ্গে ছবি তুলে কার্যত ছুটে নিজের গন্তব্য পৌঁছতে যাচ্ছিলেন অর্জুন। তখনই আরেকজন পাশ থেকে ছবি তোলার আবদার করেন। অর্জুনের চোখেমুখে, হাবভাবে খানিকটা বিরক্তির ছাপ স্পষ্ট ধরা পড়লেও, তিনি সেই আবদারও মেটান, তারপরেই তড়িঘড়ি নিজের গন্তব্যে চলে যান।

আরও পড়ুন:- আইপিএল ফাইনাল দেখতে স্টেডিয়ামে হাজির, ম্যাচ না খেলেও ইতিহাস গড়ল বৈভব সূর্যবংশী 

এই ভিডিওই নেটিজেনদের মন কেড়েছে। ভিডিও দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে যে তিনি খুব একটা ক্যামেরায় ছবি তোলার জন্য আগ্রহী ছিলেন না। তবে তা সত্ত্বেও নিজের অনুরাগীদের আবদার তিনি ফেলতে পারেননি এবং বিরক্ত হলেও, কোনও কথা না বলে তিনি তাঁদের সঙ্গে ছবি তোলেন, যা অর্জুনের মার্জিত এবং ক্যামেরাশাই আচরণেরই প্রমাণ দেয় বলে মনে করছেন অনেকে।            

 

তাঁর বিরক্তিকে নেটিজেনরা তাঁর ঔদ্ধত্য নয়, বরং তাঁর ক্যামেরার সামনে আসার অস্বস্তি এবং লজ্জা বলেই গণ্য করেছেন। পাশাপাশি সময়ের অভাব এবং অনিচ্ছা সত্ত্বেও, সমর্থকদের মন না ভেঙে শান্তভাবে তাঁদের সঙ্গে সেলফি তোলায় অর্জুনের ব্যবহারও সকলের প্রশংসা কুড়িয়ে নিয়েছে।    



Post Comment

You May Have Missed