বরানগরে BLO-র সঙ্গে বচসায় বিজেপি প্রার্থী সজল ঘোষ, কী অভিযোগ তুললেন?
বরানগর: বুথে গিয়ে BLO-দের সঙ্গে বচসায় জড়ালেন বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ। দ্বিতীয় দফার বিধানসভা কেন্দ্রে অত্যন্ত হাইভোল্টেজ কেন্দ্র বরানগর। সেখানে বুথে গিয়ে বিএলওদের সঙ্গে বচসায় জড়ালেন সজল ঘোষ। ভোটকেন্দ্রের গেটে কোনও বিএলও-কে না দেখে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি নেতা। BLO-র দিকে তাকিয়ে সজল ঘোষকে বলতে শোনা যায় যে, যদি কোনও ভুয়ো ভোটার ঢুকে পড়ে, তাহলে কী হবে? সেই সময় কোনও একজন বিএলও বলেন যে, তিনি অসুস্থ কোনও ব্যক্তিকে নিয়ে আসতে গিয়েছিলেন, তখন সজল ঘোষ বলেন যে এই কাজ তো আপনাদের নয়।
সজল ঘোষ বলেন, ‘BLO-রা নেই এখানে। যেখানে গেট, তার থেকে ১০ মিটার দূরে একটা কোনায় গোল হয়ে বসে আড্ডা মারছেন। ভুয়ো ভোটার তো ঢুকেই যাবে যখন, তখন কী হবে? হয় এটা উদ্দেশ্যপ্রণোদিত নয়ত কাজের জায়গায় সিরিয়াসনেস নেই।’ সজল ঘোষ ইতিমধ্য়েই অবজার্ভারদের সঙ্গে যোগাযোগ করছেন যে BLO তাঁদের দায়িত্ব সঠিকভাবে সামালাচ্ছেন না। ভুয়ো ভোটার ঢুকে পড়ার গুরুতর অভিযোগ তুলেছেন তিনি।



Post Comment