Money Making Tips: কেকের ভিতর জ্বলছে আলো! অভিনব ‘লাইট কেক’ বানিয়ে বাজিমাত বেলদার পম্পার, বাড়িতে বসেই হচ্ছে অঢেল রোজগার

Money Making Tips: কেকের ভিতর জ্বলছে আলো! অভিনব ‘লাইট কেক’ বানিয়ে বাজিমাত বেলদার পম্পার, বাড়িতে বসেই হচ্ছে অঢেল রোজগার

Last Updated:

West Medinipur Money Making Tips: করোনাকালের ঘরবন্দী সময়কে কাজে লাগিয়ে কেক তৈরি শিখেছিলেন বেলদার পম্পা বেরা। আজ সেই শখই তাঁকে স্বনির্ভরতার দিশা দেখাচ্ছে। অনলাইনে অর্ডার নিয়ে কাস্টমাইজড কেক বানিয়ে প্রতি মাসে ভাল টাকা আয় করছেন এই যুবতী।

+

লাইট কেক বানিয়ে স্বনির্ভর যুবতী

বেলদা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: জন্মদিনের কেক, তার ভিতরে জ্বলছে লাইট। নতুন ধরনের কেক পছন্দ হচ্ছে গ্রাহকদের। একদিকে সব নিত্য নতুন ডিজাইন, অন্যদিকে অতি সহজে মিলছে দারুণ দারুণ কেক। এতেই মন মজেছে গ্রাহকদের। এবার গ্রাহকদের পছন্দ মতো কেক বানিয়ে স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন এক কলেজ পাশ যুবতী। বাড়িতে তিনি কেক বানিয়ে রোজগার করছেন। প্রতিমাসে মিলছে বেশ অর্ডার। কেক বানিয়ে মাসে প্রায় ১০ হাজার টাকা রোজগার হচ্ছে তার।

পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা পম্পা বেরা। উচ্চ মাধ্যমিক দেওয়ার পর, প্রাথমিক ভাবে অনলাইন এবং পরে এক শিক্ষকের কাছে শিখে কেক তৈরি শুরু করে। প্রথম দিকে ছোট ছোট কাজ করলেও এখন তার কাছে অর্ডার আসছে বেশ। করোনার সময় ঘরবন্দী অবস্থাকে কাজে লাগিয়ে শিখেছেন কেক তৈরির কাজ। এরপর ধীরে ধীরে নিজের শখকে তৈরি করেছেন ব্যবসায়ী। এখন সেই ব্যবসা থেকে প্রতিমাসে বেশ রোজগার হচ্ছে এই যুবতীর।

আরও পড়ুন: দোরগোড়ায় ২৯-এর ভোট, অশান্তি ঠেকিয়ে আস্থা ফেরাতে সান্ডেলেরবিলে অভিনব প্রচার জওয়ানদের

বর্তমান দিনে বিভিন্ন অনুষ্ঠানে কেক বেশ প্রয়োজনীয়। মানুষের চাহিদাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের কেক কাস্টমাইজ করে দিচ্ছে সে। আর এতেই প্রতিমাসে লক্ষ্মী লাভ হচ্ছে তার। সম্প্রতি গ্রাহকদের পছন্দ মতো লাইট কেক তৈরি করেছে সে। যেখানে কেক কাটার সময় আলাদাভাবে ক্যান্ডেল ব্যবহার নয়, কেকের মধ্যেই জ্বলবে লাইট। এক আলাদা ধরনের অ্যাম্বিয়েন্স তৈরি করেছে পম্পা। প্রসঙ্গত খুব সামান্য দামে অনলাইন এবং অফলাইন মাধ্যমে কেক বিক্রি করছে সে। শুধু তাই নয় পছন্দ মতো বানিয়ে দিচ্ছে।

Previous post

IMD Weather: আগামীকাল থেকে শুরু দুর্যোগ! দ্বিতীয় দফাতে কেমন থাকবে আবহাওয়া? কোন কোন জেলায় কাঁপবে ঝড়-বৃষ্টিতে? কলকাতায় কী হবে? বড় আপডেট দিল হাওয়া অফিস

Next post

২০ টাকা বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম, ৩ থেকে ৬ মাসেই এই বৃদ্ধি ! কারা করছে আশঙ্কা ?

Post Comment

You May Have Missed