Assembly Elections 2026: Bratya Basu: ‘প্রথম দফার নির্বাচনেই আমরা অন্তত ১২৫ আসনে জয়ী হব’, বৃহস্পতিবার ভোটগ্রহণ পর্ব শেষে আত্মবিশ্বাসী ব্রাত্য

Assembly Elections 2026: Bratya Basu: ‘প্রথম দফার নির্বাচনেই আমরা অন্তত ১২৫ আসনে জয়ী হব’, বৃহস্পতিবার ভোটগ্রহণ পর্ব শেষে আত্মবিশ্বাসী ব্রাত্য

Last Updated:

Assembly Elections 2026: Bratya Basu: বৃহস্পতিবার প্রথম দফা নির্বাচনের পর আত্মবিশ্বাসী ব্রাত্য বসু। বিদায়ী শিক্ষামন্ত্রীর দাবি, তৃণমূল প্রথম দফার নির্বাচনে অন্তত ১২৫ আসনে জয়ী হবে।

News18
News18

কলকাতা : প্রথম দফা ভোটেই শতাধিক আসন পাওয়ার দাবিতে দৃঢ় শাসক, বিরোধী-দু’ পক্ষই৷ বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফা নির্বাচনে দিনের ভোট শেষ হওয়ার ঘণ্টাখানেক আগেই শুভেন্দু অধিকারীর আত্মবিশ্বাসী ঘোষণা, ‘‘বিজেপি এই দফায় ১২৫ আসনের কমে পাবে না। তৃণমূলের সরকার চলে গিয়েছে।’’ পাল্টা জবাব এল জোড়াফুল শিবির থেকেও৷

বিদায়ী শিক্ষামন্ত্রী তথা দমদম কেন্দ্রের তৃণমূল প্রার্থী ব্রাত্য বসু এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন প্রথম দফার ভোটেই ১৬ জেলায় ১৫২ কেন্দ্রের মধ্যে তাঁরা জয়ী হবেন অন্তত ১২৫ থেকে ১৩৫ আসনে৷ তিনি বলেন, ‘‘কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা সামনে এসেছে। বাংলায় এমন ঘটনা নজিরবিহীন। নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী এনেছে৷ তারাই ওইসব ঘটনা প্রতিরোধ করবে, এটা রাজ্য সরকারের দায়িত্ব নয়। নির্বাচন কমিশনই বিষয়টি দেখবে।’’ প্রশাসনিক স্তরের উচ্চ মহলেও ব্যাপক রদবদলের প্রসঙ্গ তোলেন ব্রাত্য৷ প্রসঙ্গত তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘‘আজকেই আমরা জিতে বসে আছি। এর পর আমরা দুরমুশ করব। দুরমুশ!’’ বৃহস্পতিবার টালিগঞ্জের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস এবং যাদবপুরের দেবব্রত মজুমদারের সমর্থনে প্রচার অভিযানে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুই জনসভার মাঝে ভবানীপুরে নিজের কেন্দ্রে একটি পদযাত্রাও করেন তিনি।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ৯২.৪৩ শতাংশ ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড! প্রথম দফার ভোটে ১৫২টি কেন্দ্রে মোট ১৪৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে মহিলা প্রার্থী রয়েছেন ১৬৭ জন। রাজ্যে প্রথম দফায় বিকেল ৫টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে শমসেরগঞ্জ আসনে। সেখানে ভোটদানের হার ৯৫.৩৪ শতাংশ। ভগবানগোলায় ভোট পড়েছে ৯৫.৩১ শতাংশ। নন্দীগ্রামে ভোট পড়েছে ৯০.০৩ শতাংশ। বহরমপুর আসনে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৮৯.৬০ শতাংশ।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Assembly Elections 2026: Bratya Basu: ‘প্রথম দফার নির্বাচনেই আমরা অন্তত ১২৫ আসনে জয়ী হব’, বৃহস্পতিবার ভোটগ্রহণ পর্ব শেষে আত্মবিশ্বাসী ব্রাত্য

Post Comment

You May Have Missed