পারমিট নিয়ে ঝামেলা, চলছে না বাস! চরম হয়রানির মুখে নিত্যযাত্রীরা
Last Updated:
Bankura Bus Stand: শহর হোক বা শহরতলি, বাসের উপর নির্ভরশীল বহু নিত্যযাত্রী
বাঁকুড়া, প্রিয়ব্রত গোস্বামীঃ যাতায়াতের জন্য বাসের উপর নির্ভরশীল বহু মানুষ। স্কুল, কলেজ কিংবা অফিস যেতে অনেকেরই ভরসা এই যান। তবে এবার পারমিট সংক্রান্ত ঝামেলার জেরে বাঁকুড়া বাসস্ট্যান্ডে বন্ধ থাকল বাস চলাচল।
এদিন দীর্ঘক্ষণ বাস চলাচল বন্ধ থাকে। হয়রানির মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের। দূরদূরান্ত থেকে বাঁকুড়ায় আসা যাত্রীরা বাসস্ট্যান্ডে এসে দেখেন বাস চলাচল করছে না। এছাড়া বাঁকুড়া হাসপাতালে চিকিৎসা করাতে আসেন বহু রোগী। তাঁদের আত্মীয়রাও বাসস্ট্যান্ডে এসে দেখেন বাস চলছে না, তাঁরাও বাস পাননি। শেষমেষ বাসযাত্রীরা কার্যত বাধ্য হয় পথ অবরোধের সিদ্ধান্ত নেন।
বাসস্ট্যান্ডে এসে যাত্রীরা দেখেন বাস চলছে না। যার ফলে সমস্যার সম্মুখীন হতে হয় তাঁদের। বাঁকুড়া হাসপাতালে চিকিৎসা করাতে আসা বহু রোগীর আত্মীয়ও এই অসুবিধার মুখে পড়েন। শেষমেষ কার্যত বাধ্য হয় পথ অবরোধের সিদ্ধান্ত নেন বাসযাত্রীরা।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
August 28, 2025 9:00 PM IST



Post Comment