Sunidhi Chauhan: বাবা-মায়ের অমতে ভিনধর্মে বিয়ে করেন সুনিধি! বছর ঘুরতে না ঘুরতেই গায়িকাকে পথে বসিয়ে…

Sunidhi Chauhan: বাবা-মায়ের অমতে ভিনধর্মে বিয়ে করেন সুনিধি! বছর ঘুরতে না ঘুরতেই গায়িকাকে পথে বসিয়ে…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুই দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করছেন গায়িকা সুনিধি চৌহান (Sunidhi Chauhan)। মাত্র ১৮ বছর বয়সে তিনি বাবা-মায়ের অমতে কোরিওগ্রাফার ববি খানকে (Bobby Khan) বিয়ে করেন তিনি। কিন্তু সেই বিয়ে বেশিদিন টেকেনি। এক বছরের মধ্যেই তাঁদের বিচ্ছেদ হয় এবং সুনিধি বাড়ি ফিরে আসেন। জানা যায় গায়িকার বাবা-মা তাঁর বিয়েতে অসম্মতি জানিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ রাখতেন না। ববির সঙ্গে বিচ্ছেদের পরেই বাবা-মায়ের কাছে ফিরে আসেন তিনি। 

আরও পড়ুন- Shilpa Shetty: আচমকাই মৃত্যু কাছের মানুষের, বাতিল গণপতি উত্‍সব! শোকে পাথর শিল্পা…

সুনিধি এবং ববি যখন ‘পেহলা নশা’ গানটিতে একসঙ্গে কাজ করছিলেন, তখন তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। দুজনের পরিবারই এই সম্পর্ক মেনে নিতে রাজি ছিল না। কিন্তু ভালোবাসার টানে তারা ২০০২ সালে বিয়ে করে নেন। শুরুতে তাদের দাম্পত্য জীবন ভালোই চলছিল। কিন্তু খুব শীঘ্রই তাঁদের মধ্যে তিক্ততা শুরু হয়। শোনা যায়, ধর্মীয় বিভেদ তাঁদের সম্পর্কে ফাটল ধরায়। একপর্যায়ে ববি খান তাঁর পরিবারের কথা শুনে সুনিধির সঙ্গে সম্পর্ক ভেঙে দেন।

২০০৩ সালে ববি খানের সঙ্গে বিচ্ছেদের পর সুনিধির কাছে না ছিল অর্থ, না থাকার মতো কোনো বাড়ি ছিল না, কারণ তখন তিনি সবেমাত্র নিজের কেরিয়ার শুরু করছিলেন। সেই কঠিন সময়ে অনু মালিক তাঁর পাশে দাঁড়ান এবং সুনিধির পায়ের মাটি শক্ত করতে সাহায্য করেন। ২০১২ সালে সুনিধির জীবনে আবারও ভালোবাসা হাতছানি দেয় এবং দু’বছর প্রেমের পর সংগীত পরিচালক হিতেশ সোনিককে বিয়ে করেন। এই দম্পতির একটি পুত্রসন্তান আছে, যার নাম তেজ।

আরও পড়ুন- Joy Banerjee Death: চুমকী চৌধুরীর সঙ্গে প্রেম ভেঙে ফের বিয়ে-বিচ্ছেদ! অভিনয় থেকে অবসর নিয়ে ভোটে দাঁড়িয়েও বারবার হার জয়ের, অবশেষে…

২০২৪ সালে এক পডকাস্টে এসে সুনিধি জানান, তিনি তাঁর সব গানের জন্য পারিশ্রমিক পাননি। যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে নির্মাতারা কি গায়কদের টাকা দেন না, তখন সুনিধি বলেন, “সবাই দেয় না, এমন নয়। যখন আপনি একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছে যান, তখন তাঁদের দিতে হয়, কারণ তখন আপনি বলতে পারেন যে আমি তখনই গান গাইব যখন টাকা পাব। কিন্তু যখন আপনার মনে হয় যে আপনি শুধু গান গাইতে চান, টাকাটা তখন গৌণ। এটা আপনার নিজের সিদ্ধান্ত। তাই আপনি টাকা পাননি বলে কাউকে দোষ দিতে পারেন না।”

আরও পড়ুন- Tannishtha Chatterjee: ক্যানসারের চতুর্থ স্টেজে অভিনেত্রী তন্নিষ্ঠা! ‘৭০ বছরের মা, ৯ বছরের মেয়ে আমার উপরেই নির্ভরশীল’…

তিনি আরও জানান যে তিনি অনেক সিনেমার জন্য পারিশ্রমিক পাননি। গায়িকা যোগ করেন, “আমি অনেক ছবির জন্য টাকা পাইনি। আজও, যখন আমি টাকা পাই না, তার মানে এই নয় যে তাঁরা আমাকে দেয় না। তাঁরা জিজ্ঞাসা করে এবং আমি না নেওয়ার সিদ্ধান্ত নিই। কারণ আমার মনে হয় একটা গানের জন্য টাকা নিতে আমার মন সায় দেয় না।”

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)



Post Comment

You May Have Missed