ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 

 

Job Cut In Boeing : দীপাবলির আলোয় অন্ধকার নেমে আসতে চলেছে হাজার-হাজার কর্মীর চাকরিজীবন (Boeing Layoffs) । এবার বিশ্বের এই বড় কোম্পানি নিতে চলেছে সিদ্ধান্ত। রিপোর্ট বলছে, ২৫০০ কর্মীর চাকরি যাবে (Job Loss)। কাদের ওপর নেমে আসবে কোম্পানির খাঁড়া।  

কোন কোম্পানি নিয়েছে এই সিদ্ধান্ত ?
কৃত্রিম বুদ্ধিমত্তা বাজারে আসার পর থেকেই একে-একে প্রযুক্তি কোম্পানিগুলিতে শুরু হয়েছে বড় ছাঁটাই। পরবর্তীকালে ব্যাঙ্কগুলিও এআই এজেন্ট বসানোয় সাধারণ চাকরিক্ষেত্রে বড় প্রভাব পড়েছে। এবার বিমান কোম্পানিতে পড়তে চলেছে কর্মী ছাঁটাইয়ের প্রভাব। কমপক্ষে ২৫০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বিমান প্রস্তুতকারী কোম্পানি বোয়িং। সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট বলছে, ৫ শতাংশ বাণিজ্যিক বিমান তৈরির কর্মী সংখ্যায় কোপ ফেলতে পারে ‘বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেনস’ (BCA)। 

এই বিষয়ে কী খবর পাওয়া যাচ্ছে ?
কোম্পানির তরফে ইতিমধ্যেই কর্মীদের অভ্যন্তরীণ বার্তা দেওয়া হয়েছে। বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেনস’ (BCA)-এর প্রধান স্টেফানি পোপ এই বিষয়ে  কর্মীদের ইন্টারনাল মেমো পাঠিয়েছেন। রিপোর্ট বলছে, সোমবারই পাঠানো হয়েছে এই বার্তা। রয়টার্সের রিপোর্টে বলা হয়েছে, পোপ মেমোতে বলেছেন ” তৃতীয় ত্রৈমাসিকের ফল দেখার পর আমাদের মনে হয়েছে উৎপাদন বৃদ্ধির গতি সম্পর্কে ভাবা উচিত। বিমান তৈরির সংখ্যা কমিয়ে দেওয়ার ফলে কোম্পানিতে এখন প্রয়োজনের তুলনায় বেশি কর্মী রয়েছে।” 

কীভাবে কবে থেকে এই কর্মী ছাঁটাই হবে ?
রয়টার্সের রিপোর্টে বলা হচ্ছে, মেমোতে বলা হয়েছে- এই কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া স্বাভাবিকভাবে কর্মীদের ছেড়ে যাওয়া (অবসর বা পদত্য়াগের) মাধ্যমে হতে পারে। এর পাশাপাশি কোম্পানি বাধ্যতামূলকভাবে ছাঁটাইয়ের নোটিসও কর্মীদের পাঠাতে পারে। আমেরিকার বিভিন্ন জায়গার নিয়ম অনুযায়ী, কোনও কোম্পানি কর্মী ছাঁটাই করার ৬০ দিন আগে নোটিস দেওয়া বাধ্যতমূলক।  

মোট কতজনের চাকরি যাবে ?
বোয়িংয়ের ওয়েবসাইট বলেছে, বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেনস’ (BCA)-তে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ৫০,৪৯৪ জন কর্মী কর্মরত ছিলেন। এর মধ্যে নতুন সিদ্ধান্তের ফলে ২৫০০ জন প্রভাবিত হতে পারেন। ২০২৪ সালে ১৭,০০০ কর্মীকে ছাঁটাই করার পর, এটি কোম্পানির পরবর্তী বড় পদক্ষেপ।

সম্প্রতি দীপাবলির আবহে অন্ধকার নেমে এসেছে কোম্পানির কর্মীদের জীবনে। এবার ১২৭১ জন কর্মীর চাকরি গেছে। এই কোম্পানি করেছে ছাঁটাইয়ের ঘোষণা। তবে সেভারেন্স প্যাকেজ বা ক্ষতিপূরণ বাবদ ম্যাকবুক ছাড়াও আরও অনেক সুবিধার প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানি।

কোন কোম্পানি করেছে এই ঘোষণা ?
সম্প্রতি এই ঘোষণা করেছে অস্ট্রিলিয়ান ডিজাইন প্লাটফর্ম ক্যানভা । কোম্পানির তরফে জানানো হয়েছে, বিশ্বে তাদের মোট কর্মীসংখ্য়ার ২২ শতাংশের চাকরি যাবে। কোম্পানিকে পরিকাঠামোগতভাবে ঘুরে দাঁড় করাতেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা। 

আরও পড়ুন : SBI, Swiggy ছাড়াও নভেম্বরে কিনতে পারেন এই ৫ স্টক, জেনে নিন, টার্গেট-স্টপ লস

 

Previous post

গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের

Next post

SWP Calculation: FD, RD অতীত! ৫০ লক্ষ বিনিয়োগ, ৪০,০০০ পেনশন, ১৫ বছর পরে মালামাল? বিনিয়োগের বাজারে বিরাট খবর

Post Comment

You May Have Missed