ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের

হ্যামিল্টন: ঘরের মাঠে এরকম পরিস্থিতিতে বড় একটা পড়েনি নিউজ়িল্যান্ড। শেষ পড়েছিল ৭ বছর আগে। ২০১৯ সালে শেষবার নিজেদের দেশে কোনও দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজ হেরেছিল নিউজ়িল্যান্ড।। ঘটনা হচ্ছে, সেবারও নিউজ়িল্যান্ডকে হারিয়েছিল ভারতই।

নিউজ়িল্যান্ডের সেই ক্ষত ফের উস্কে দিতে পারে ভারত। দেশের মাটিতে টানা ১১টি দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজ জেতার পর এবার খারাপ কিছুর আশঙ্কায় রয়েছে কিউয়ি শিবির। কারণ পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজে ভারত ২-০ এগিয়ে। আর একটা ম্যাচ জিতলেই সিরিজ ভারতের পকেটে। তাই লজ্জার সামনে দাঁড়িয়ে নিউজ়িল্য়ান্ড। দল ছন্দেও নেই। ওয়েলিংটনে আগের ম্যাচে ১৩৪ রানে অল আউট হওয়াই ভারতের বিরুদ্ধে ঘরের মাটিতে কোনও ওয়ান ডে ম্যাচে ব্ল্যাক ক্যাপসদের সর্বনিম্ন স্কোর। যা যথেষ্ট উৎকণ্ঠায় রাখবে দলের থিঙ্ক ট্যাঙ্ককে।

আবহাওয়ার পূর্বাভাস

ওয়ান ডে সিরিজের প্রথম দুই ম্যাচেই ভুগিয়েছে বৃষ্টি। হ্য়ামিল্টনে ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্যাচেও কি বাদ সাধতে পারে বৃষ্টি? আবহাওয়া দফতরের পূর্বাভাস শুনলে দুই শিবিরের কেউই খুশি হবেন না। কারণ বৃষ্টি নেমে ম্যাচে বিঘ্ন ঘটাতে পারে। বৃষ্টিতে সেডন পার্কে ভারত পুরোদমে প্র্যাক্টিসও করতে পারেনি। ইন্ডোরে প্র্যাক্টিস করতে হয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মাদের। পিচ তৈরির জন্য মাত্র দেড়দিন সময় পেয়েছেন কিউরেটর। এখানে ব্যাটিং সহজ হবে না। পিচ কভারে ঢাকা থাকায় আর্দ্রতাও থাকবে। পেসারদের চোখ চকচক করে উঠবে, স্বাভাবিক।

আরও পড়ুন: বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস মুশফিকুরের, এই কীর্তি সে দেশের আর কারও নেই

কেমন হবে পিচ

নিউজ়িল্য়ান্ড মানেই স্যুইংয়ের মঞ্চ সাজানো থাকে পেসারদের জন্য। সঙ্গে উইকেটের গতি ও বাউন্স তো থাকেই। হ্যামিল্টনে তার অন্যথা হবে না বলেই পূর্বাভাস। জোরে বোলারদের জন্য় বাড়তি সাহায্য থাকবে উইকেটে। কারও কারও মতে, অকল্যান্ড ও ওয়েলিংটনের চেয়েও হ্যামিল্টনের পিচ পেস বোলারদের আরও বেশি সাহায্য করবে। 

 

 

টস খুব গুরুত্বপূর্ণ হবে। যে দল প্রথমে ফিল্ডিং করবে, তাদের অ্যাডভান্টেজ। কারণ প্রথমে ব্যাট করা দল বুঝতেই পারবে না, কত রান করা নিরাপদ এই পিচে। 

আরও পড়ুন: কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই

 

Post Comment

You May Have Missed