Agnimitra Paul: ‘পুলিশ ছাড়া রাস্তায় ঘুরে দেখান’! অভিষেককে চ্যালেঞ্জ অগ্নিমিত্রার, মমতাকেও ‘ভোটে হারা’ নিয়ে তীব্র কটাক্ষ

Last Updated:

Agnimitra Paul: অভিষেককে পাল্টা চ্যালেঞ্জ অগ্নিমিত্রার, মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা বিজেপি নেত্রীর।

অভিষেককে পাল্টা  চ্যালেঞ্জ অগ্নিমিত্রার পালের
অভিষেককে পাল্টা চ্যালেঞ্জ অগ্নিমিত্রার পালের

কলকাতা: মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানানো নিয়ে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর বক্তব্য, পুলিশি নিরাপত্তা ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাস্তায় বেরিয়ে সাধারণ মানুষের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ নিতে হবে।

অগ্নিমিত্রা পালের কটাক্ষ, “অভিষেকবাবু, আপনি আমাদের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছেন! আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, পুলিশ ছাড়া একটু ঘুরে দেখান। আপনি ভুলে যাচ্ছেন, এর আগেও কয়েকবার বেরিয়ে জনরোষের মুখে পড়েছেন।” এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি। অগ্নিমিত্রার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দু’বার হারিয়েছেন তাঁদের মুখ্যমন্ত্রী। অভিষেকের উদ্দেশে তাঁর কটাক্ষ, “এই ধরনের ডায়লগ সিনেমায় ভালো লাগে। প্রকাশ্যে এমন চ্যালেঞ্জ না করাই ভালো।”

আরও পড়ুন: দুর্গাপুজোর মাসে অন্নপূর্ণা যোজনায় ৩০০০ টাকা পাওয়া ‘এই সব’ মহিলাদের খোঁজে কোমর বেঁধে নামছে রাজ্য, কাদের কপালে চিন্তার ভাঁজ?

পাশাপাশি, অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক জমি প্রমাণের চ্যালেঞ্জও জানান অগ্নিমিত্রা। তাঁর বক্তব্য, অভিষেকের এখনও সাংসদ হিসেবে মেয়াদ রয়েছে। অন্যদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হয়ে জিতে দেখানোর চ্যালেঞ্জ জানান তিনি। অগ্নিমিত্রা পালের ওপেন চ্যালেঞ্জ, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে চ্যালেঞ্জ করছি। মমতা দি, পশ্চিমবঙ্গের যেকোনও জায়গা থেকে কাউন্সিলর পদে একটি টিকিট নিয়ে জিতে দেখান। তারপর আপনার ভাইপোকে বলবেন রাস্তায় দাঁড়িয়ে সিনেমার মতো ডায়লগ দিতে।”

আরও পড়ুন: MBBS ছাড়াই জনস্বাস্থ্যে উচ্চশিক্ষার সুযোগ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে নতুন ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকেই উত্তপ্ত হয়ে ওঠে কালীঘাট চত্বর৷ শনিবারও বিক্ষোভ-পাল্টা বিভোক্ষের জের৷ রবিবার, এই তৃণমূল সাংসদের জন্মদিনের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ৷ পুলিশকে চড় মারার ঘটনায় একবালপুরের ২ যুবককে গ্রেফতার করা হয়েছে বলেই সূত্রের খবর। এই ঘটনাতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সরাসরি চ্যালেঞ্জ ছোড়েন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর বিরুদ্ধে ‘চুরি করে জিতেছেন’ বলে তোপ দাগেন অভিষেক। ১৫ মিনিটের মধ্যে হিসেব বুঝিয়ে দেওয়ার চ্যালেঞ্জও জানান তিনি।

দীপক শর্মা

Post Comment

You May Have Missed