Kolkata Metro: দুর্গাপুজোর মতো কালীপুজোতেও অতিরিক্ত মেট্রো, ব্লু লাইনের মতো বাড়তি পরিষেবা গ্রিন- ইয়েলো লাইনেও

Last Updated:

তবে ওই দিন পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে স্বাভাবিক নিয়মেই কোনও মেট্রো পরিষেবা থাকবে না।

কালীপুজোয মেট্রোয় বাড়তি ট্রেন৷
কালীপুজোয মেট্রোয় বাড়তি ট্রেন৷

কালীপুজোয় বাড়ছে মেট্রো পরিষেবা, রাত পর্যন্ত চলবে ট্রেন৷ কালীপুজোয় দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে বিশেষ মেট্রো পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো। আগামী ৮ নভেম্বর, রবিবার ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে বাড়ানো হচ্ছে মেট্রো পরিষেবা। বিশেষ করে দক্ষিণেশ্বর ও কালীঘাট মন্দিরে পুজো দিতে যাওয়া দর্শনার্থীদের সুবিধার্থেই এই উদ্যোগ।

ব্লু লাইন: ৮ নভেম্বর ব্লু লাইনে মোট ১৫২টি মেট্রো চলবে। এর মধ্যে ৭৬টি আপ এবং ৭৬টি ডাউন পরিষেবা। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৫৪ মিনিটে। শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। দক্ষিণেশ্বর থেকেও প্রথম মেট্রো সকাল ৮টায় ছাড়বে। রাতে পরিষেবার সময়ও বাড়ানো হয়েছে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী এবং দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমারগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়।

গ্রিন লাইন: এই লাইনে ১১১টির পরিবর্তে চলবে ১২৩টি মেট্রো। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টা ২ মিনিটে। দুই দিকেই শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়।

ইয়েলো লাইন: এই লাইনে মোট ৭৮টি পরিষেবা চালু থাকবে। প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দরগামী প্রথম মেট্রো সকাল ৯টা ১৮ মিনিটে এবং শেষ মেট্রো রাত ৯টায় ছাড়বে। অন্যদিকে, জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়াগামী প্রথম মেট্রো সকাল ৯টা ৪০ মিনিটে এবং শেষ মেট্রো রাত ৯টা ২০ মিনিটে ছাড়বে।

Post Comment

You May Have Missed