ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দর ছবিতে আপত্তিকর শব্দ, দুই পড়ুয়াকে বহিষ্কার করল প্রেসিডেন্সি

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দর ছবির পোস্টারে আপত্তিকর শব্দ। দুই পড়ুয়াকে বহিষ্কার করল প্রেসিডেন্সি কর্তৃপক্ষ। সিসিটিভি ফুটেজ দেখে দুই পড়ুয়াকে চিহ্নিত করে বহিষ্কারের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। কোনও চিন্তাবিদের প্রতি অসম্মান কোনওভাবেই বরদাস্ত নয়, প্রতিক্রিয়া প্রেসিডেন্সি কর্তৃপক্ষের। কীভাবে ক্যাম্পাসের মধ্যে স্বামী বিবেকানন্দের ছবির উপরে এরকম আপত্তিকর শব্দ লেখা হল, পড়ুয়ারা কীভাবে ক্যাম্পাসের মধ্যে এমন কাজ করলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। 

ভরসন্ধ্যায় মৌলালির কাছে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, কীভাবে অগ্নিকাণ্ড ? 

ফের তোলাবাজির অভিযোগ, এবার বাসন্তীতে, দাবিমতো টাকা না দেওয়ায় দোকানে ভাঙচুর-লুঠপাট 

কয়েকদিন আগেই অভিযোগ আসে যে প্রেসিডেন্সির ক্যাম্পাসে এবিভিপি- র একটি পোস্টার রয়েছে, যেখানে স্বামী বিবেকানন্দর ছবি রয়েছে। সেই ছবি উপর কিছু আপত্তিকর, অশালীন শব্দ লেখা হয়েছে বলে অভিযোগ ওঠে। এই ছবি প্রকাশ্যে আসায় হইচই পড়ে যায়। স্বামী বিবেকানন্দের ছবির উপর এভাবে অশালীন শব্দ লিখে দেওয়ার ঘটনায় শোরগোল শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের তরফে একটি তদন্ত কমিটি তৈরি করা হয়। খতিয়ে দেখা হয়ে সিসিটিভি ফুটেজ। এই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুই পড়ুয়াকে চিহ্নিত করার পর, তদন্ত কমিটির রিপোর্টের পর আজ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২ জন পড়ুয়াকে বহিষ্কার করেছে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ওই দুই পড়ুয়া আর কোনওদিন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। প্রেসিডেন্সি কর্তৃপক্ষ এও জানিয়েছে যে, কোনও চিন্তাবিদ বা কোনও পোস্টারে কোনও অসম্মানজনক, আপত্তিকর, অশালীন, অবমাননাকর কিছু লেখা হলে তা বরদাস্ত করা হবে না কোনওভাবেই। 

Post Comment

You May Have Missed