বিরাট চমক, আসন্ন আইপিএলে PBKS-এ যোগ দিচ্ছেন হার্দিক! পরিবর্তে ট্রেডে MI-তে আসবেন অর্শদীপ?

নয়াদিল্লি: আইপিএল (IPL 2027) নিলামের আগে হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) ভবিষ্যৎ ঘিরে জল্পনা তুঙ্গে। ট্রেডিংয়ের মাধ্যমে বিভিন্ন দলে তাঁর যোগ দেওয়ার খবর শোনা গিয়েছে। এবার দাবি করা হচ্ছে হার্দিক পাণ্ড্য নাকি পঞ্জাব কিংসে (Punjab Kings) যোগ দিতে পারেন। আর তাঁর পরিবর্তে ট্রেডে মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) যোগ দিতে পারেন আরেক ভারতীয় তারকা ক্রিকেটার।

Sportstar-র রিপোর্ট অনুযায়ী আসন্ন আইপিএল মরশুমের আগে ট্রেডিংয়ে হার্দিকের সঙ্গে দলবদল ঘটতে পারে অর্শদীপ সিংহের (Arshdeep Singh)। রিপোর্টে দাবি করা হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স এবং পঞ্জাব কিংসের শীর্ষস্তরের ম্যানেজমেন্ট এই ট্রেডিংয়ের জন্য প্রায় সম্মতি দিয়েই দিয়েছেন। হার্দিককে ছাড়ার পরিবর্তে অর্শদীপের পাশাপাশি কিপার-ব্যাটার বিষ্ণু বিনোদকেও মুম্বই ইন্ডিয়ান্সে পাঠানো হবে বলে জানানো হয়েছে।

রিপোর্টে দাবি করা হচ্ছে ‘রিকি পন্টিংয়ের কোচিংয়ে খেলা ফ্র্য়াঞ্চাইজ়ি মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে এই বিষয়ে আলোচনায় অনেকটাই এগিয়ে গিয়েছে। হার্দিকের পরিবর্ত অর্শদীপ সিংহ এবং বিষ্ণো বিনোদ এই ট্রেডের মাধ্যমে উল্টো সফর করবেন।’

আরও পড়ুন:- সিরিজ় শুরুর আগেই জোড়া ধাক্কা, ভারতের বিরুদ্ধে ওয়ান ডে থেকে ছিটকে গেলেন দুই কিউয়ি ক্রিকেটার

এর আগে চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস থেকে কলকাতা নাইট রাইডার্স, বহু ফ্র্যাঞ্চাইজ়ির সঙ্গে হার্দিকের ট্রেডের গুঞ্জন সামনে এসেছে। কিন্তু হালে রিপোর্টে দাবি করা হচ্ছিল কেকেআরের থেকে হার্দিকের পরিবর্তে হর্ষিত রানা ও অঙ্গকৃষ রঘুবংশীকে চায় মুম্বই ইন্ডিয়ান্স। বলা হচ্ছিল বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিংহ বা সুনীল নারিনের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ছাড়তেও নারাজ কেকেআর। সেই রিপোর্ট প্রকাশের প্রায় সঙ্গে সঙ্গেই হার্দিকের পঞ্জাবে এই ট্রেডের খবর সামনে আসছে। অবশ্য এই নিয়ে দুই ফ্র্যাঞ্চাইজ়ির তরফে এখনও কেউই মুখ খোলেনি।

এইসব জল্পনা কল্পনার মাঝেই আইপিএল নিয়ে আরও এক বড় খবর সামনে এসেছে। মরশুম (IPL 2027) শুরু হতে দেরি থাকলেও, মাস ঘুরলেই আয়োজিত হবে নিলাম। তার আগে কোন দল কাকে ছাড়বে, কাকে ধরে রাখবে, কোন তারকা দলবদল করবেন, সেইসব নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। এরই মাঝে আইপিএলের তরফে বড় ঘোষণা করা হল। বাড়িয়ে দেওয়া হল আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশের দিনক্ষণ।

Cricinfo-র রিপোর্ট অনুযায়ী আগে ১৫ নভেম্বরের মধ্যেই দশটি ফ্র্যাঞ্চাইজ়িকে নিজেদের রিটেনশন তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই দিনটি আবার ভারত বনাম নিউজ়িল্যান্ডের পঞ্চম ওয়ান ডের দিনও বটে। তবে বর্তমানে তা দুইদিন পিছিয়ে ১৭ নভেম্বর করা হয়েছে। ওই দিনের মধ্যেই সকল দল নিজেদের ধরে রাখা খেলোয়াড়ের তালিকা জানিয়ে দেবে।

Previous post

PNB-তে ১ বছরের জন্য ৩ লাখ টাকা রেখেছেন ? দেখে নিন ম্যাচিউরিটিতে কত টাকা ফেরত পাবেন

Next post

Swasthya Sathi Scam: স্বাস্থ্যভবনে বসেই ‘স্বাস্থ্যসাথী’ নিয়ে দুর্নীতি! নার্সিংহোমে আসা রোগীদের কাছ থেকে…কী কাণ্ড করতেন খোদ চিকিৎসক? স্বাস্থ্যমন্ত্রীর কাছে গোপন চিঠিতে বিস্ফোরক অভিযোগ

Post Comment

You May Have Missed