থামল ‘বিগ শো’, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল

নয়াদিল্লি: জিতেছেন সব মিলিয়ে তিনটি বিশ্বকাপ, আন্তর্জাতিক ক্রিকেটে রয়েছে ছয় হাজারের অধিক রান ও শতাধিক উইকেট। তবে আর নয়। এবার ইতি টানলেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন ‘বিগ শো’। 

গত বছরের জুনেই ম্যাক্সওয়েল আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। তবে তিনি টি-২০ ক্রিকেটে অস্ট্রেলিয়ার জন্য নিজেকে উপলব্ধ রেখেছিলেন। এ বছরের টি-২০ বিশ্বকাপেও ম্যাক্সওয়েল অজ়িদের হয়ে প্রতিনিধিত্ব করেন। তবে এবার তিনি সম্পূর্ণভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন। অস্ট্রেলিয়ার হয়ে আর তাঁকে দেখা যাবে না। 

অস্ট্রেলিয়ার জার্সিতে ১৪ বছরের দীর্ঘ কেরিয়ারে ম্যাক্সওয়েল মোট ১৪৯টি ওয়ান ডে, ১৩০টি টি-২০ এবং সাতটি টেস্ট ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ওয়ান ডেতে ৩৯৯০ রান করেছেন তিনি, টি-২০তে রেকর্ড পাঁচটি শতরানসহ ২৮৯৭ রান রয়েছে তাঁর দখলে। দুই ফর্ম্যাটেই স্ট্রাইক রেট শতাধিক। এমনকী টেস্টেও ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি রয়েছে ম্যাক্সওয়েলের। দুরন্ত ফিল্ডার হওয়ার পাশাপাশি মোট ১৩৬টি আন্তর্জাতিক উইকেটও নিয়েছেন তিনি। জিতেছেন ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ ও ২০১৫ ও ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপ।  

আরও পড়ুন:- ‘ভয়ের কোনও জায়গাই নেই’, কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর 

ম্যাক্সওয়েলের ইচ্ছা ছিল আর একটিবার দেশের হয়ে খেলা। দেশের জার্সিতে নিজের ঘরের মাঠ এমসিজিতে শেষ এক ম্যাচ খেলে অবসর নিতে চেয়েছিলেন ম্যাক্সওয়েল। সামনেই ইংল্যান্ডের অস্ট্রেলিয়ার সফর রয়েছে। সেখানে মেলবোর্নে একটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচও আয়োজিত হবে। সেই ম্যাচে খেলার লক্ষ্যে আহত হাঁটু নিয়েও একবার মাঠে নামার জন্য আগ্রহী ছিলেন তারকা অলরাউন্ডার। তবে ওমানের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচের পর থেকে তিনি আর সুযোগ পাননি। আসন্ন ওই সিরিজ়েও ম্য়াক্সওয়েল সুযোগ পাবেন না বুঝতে পেরেই সম্পূর্ণভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তিনি। 

নিজের এই ইচ্ছাপূরণ না হলেও, নির্বাচকরা বিশেষ করে অলিম্পিক্সের কথা মাথায় রেখে দলে নতুনদের পরখ করে নিতে আগ্রহী বলে মনে করা ম্য়াক্সওয়েল, তাদের সিদ্ধান্ত বুঝতে পারছেন বলেই জানান। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, ম্যাক্সওয়েল ফ্র্যাঞ্চাইজ় ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন এবং যাবেনও। তিনি আসন্ন বিগ ব্যাশ লিগেও কিন্তু খেলবেন। তবে অস্ট্রেলিয়ার জার্সিতে তাঁর সফর শেষ হল।       

Previous post

‘কেন এত আবেদন পেন্ডিং?’, কলকাতা পুরসভায় ‘সারপ্রাইজ ভিজিট’! শংসাপত্রের লাইনে নিজেই দাঁড়িয়ে পড়লেন পুর প্রশাসক ও কমিশনার স্মিতা পান্ডে, তারপর…

Next post

TATA থেকে এবার সরে দাঁড়ালেন বড় মাথা, ‘তিল তিল করে গড়ে তোলা সুনাম নষ্ট’, স্মরণ করিয়ে গেলেন

Post Comment

You May Have Missed