৫০ বছরেই অবসর নিতে চান অনেক মানুষ, কোন পথে আসবে সেই উপায়?

কলকাতা: কাজের জীবন থেকে দ্রুত অবসর নিয়ে নিজের মতো করে জীবন কাটানোর স্বপ্ন দেখেন অনেকেই। কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য পর্যাপ্ত সঞ্চয় রয়েছে কি? একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ওয়েক এমন মানুষ রয়েছেন, যাঁরা আর্থিক প্রয়োজন মিটলে প্রচলিত অবসর গ্রহণের বয়সের আগেই কর্মজীবন শেষ করতে চান। তাঁদের বেশিরভাগের লক্ষ্য ৫০ বছর বয়সের আগেই অবসর নেওয়া। কিন্তু বাস্তব সঞ্চয়ের ছবিটা বেশ উদ্বেগজনক।

আরও পড়ুন: ২৫ বছর বয়সে ৫ হাজার দিয়ে শুরু নাকি ৩৫ বছর বয়সে ১৫ হাজার দিয়ে! ৬০ বছর হলে কার হাতে থাকবে বেশি টাকা?

সমীক্ষা অনুযায়ী, ভারতের উত্তরাংশের রিটায়ারমেন্ট প্রিপেয়ার্ডনেস স্কোর ৪৭। যা আগের সমীক্ষায় ছিল ৪৮। বর্তমানে তা আরও কমে গিয়েছে। জাতীয় গড় ৪৯। আর দেশের উত্তরাংশ তার থেকেও পিছিয়ে রয়েছে। উত্তর ভারতের মানুষ তাঁদের অবসরের লক্ষ্যমাত্রার মাত্র ২৬ শতাংশ সঞ্চয় করতে পেরেছেন। আগের সমীক্ষায় এই হার ছিল ২৭ শতাংশ।

আরও উদ্বেগের বিষয়, মাত্র ২৬ শতাংশ উত্তর ভারতীয় মনে করেন তাঁদের অবসরের সঞ্চয় অন্তত ১০ বছর চলবে। আগের সমীক্ষায় এই হার ছিল ৩৮ শতাংশ। অবসরের জন্য বিনিয়োগ শুরু করেছেন এমন মানুষের সংখ্যা বেড়ে ৬৮ শতাংশ হয়েছে। যদিও তা আগে ছিল ৬৪ শতাংশ। তবে জাতীয় গড় ৭০ শতাংশের তুলনায় এই হার এখনও অনেক কম। মাত্র ৩৯ শতাংশ মানুষ মনে করেন, প্রথম উপার্জন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই অবসরের পরিকল্পনা করা উচিত। জাতীয় ক্ষেত্রে এই হার ৫০ শতাংশ।

সমীক্ষায় আরও দেখা গিয়েছে, ৩২ শতাংশ উত্তর ভারতীয়ের মতে অবসরের জন্য ১ কোটি টাকার বেশি তহবিল প্রয়োজন। আগের সমীক্ষায় এই হার ছিল ২১ শতাংশ। অবসরের প্রস্তুতিতে স্বাস্থ্যও বড় উদ্বেগ। উত্তর ভারতের স্বাস্থ্য প্রস্তুতি সূচক কমে ৪৪ হয়েছে। পাশাপাশি, ৮১ শতাংশ মানুষ অবসরের পর একাকিত্বের আশঙ্কা করছেন। পরিবার ও বন্ধুদের কাছ থেকে সহায়তা পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসও কমেছে।

(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

Previous post

নতুন বলটা খেলে দিতে পারলে ভয়ঙ্কর, রোহিত-কোহলিকে নিয়ে হুঁশিয়ারি প্রাক্তন ভারতীয় তারকার

Next post

জনগণনার জেরে পিছতে পারে ২০২৭-এর মাধ্যমিক পরীক্ষা! ১৫ ফেব্রুয়ারির বদলে কবে শুরু হতে পারে পরীক্ষা? প্রস্তাব দিল মধ্যশিক্ষা পর্ষদ

Post Comment

You May Have Missed