LIC: দশম শ্রেণী পাস ? মাসে মোটা টাকা আয় করার দুর্দান্ত সুযোগ দিচ্ছে এলআইসি

প্রতি মাসে কীভাবে ৭,০০০ টাকা পাবেন?
LIC-এর বিমা সখী যোজনার আওতায় মহিলাদের টানা তিন বছর নির্দিষ্ট অঙ্কের স্টাইপেন্ড দেওয়া হয়। LIC বিমা সখী প্রকল্পের নিয়ম অনুযায়ী, প্রথম বছরে মহিলারা প্রতি মাসে ৭,০০০ টাকা করে স্টাইপেন্ড পাবেন। এরপর দ্বিতীয় বছরে মাসিক স্টাইপেন্ডের পরিমাণ কমে হবে ৬,০০০ টাকা। তৃতীয় বছরে প্রতি মাসে ৫,০০০ টাকা করে দেওয়া হবে।
শুধু স্টাইপেন্ডই নয়, LIC-এর তরফে মহিলা বিমা এজেন্টদের প্রশিক্ষণও দেওয়া হয়। এই প্রকল্পে যুক্ত মহিলারা প্রথম তিন বছর স্টাইপেন্ডের পাশাপাশি বিশেষ প্রশিক্ষণের সুযোগ পাবেন। বিমা বিক্রির নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারলে বা তার বেশি ব্যবসা করতে পারলে অতিরিক্ত কমিশনও পাবেন তাঁরা। তিন বছরের প্রশিক্ষণ সম্পূর্ণ হওয়ার পর LIC এজেন্ট হিসেবে কাজ চালিয়ে যেতে পারবেন।

Post Comment

You May Have Missed