ভারতে মাইক্রোসফট কর্মীদের সময়সীমা ! ৬০,০০০ কর্মীকে স্বেচ্ছাবসরের প্রস্তাব মাইক্রোসফটের

Microsoft Offers Voluntary Exit : ফের প্রযুক্তি ক্ষেত্রে বড় খবর। এবার চার দেশ মিলিয়ে মোট ৬০,০০০ কর্মীকে স্বেচ্ছাবসরের প্রস্তাব দিল মাইক্রোসফট (Microsoft)। বিশ্বের এই টেক জায়ান্টের প্রস্তাব পেয়েছে ভারত ছাড়াও কানাডা, আমেরিকা ও ব্রিটেন। কোন কর্মীদের জন্য দেওয়া হয়েছে এই অফার ?

এই বিষয়ে কী বলছে কোম্পানি ?
ইতিমধ্যেই মাইক্রোসফটের এই সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন কোম্পানির চিফ পিওপল অফিসার অ্যামি কোলম্যান। গত ২৬ অক্টোবর ভালান্টারি এক্সিট অফার (VEO)-র সম্পর্কে জানিয়েছেন তিনি। কোম্পানির এই কর্তা জানিয়েছেন, মাইক্রোসফটের অংশীদার সংস্থাগুলির কর্মীরাও এই অফার গ্রহণে করতে পারেন। যার অর্থ হল, এবার Xbox, Windows, Copilot ছাড়াও ফিন্যান্স ডিপার্টেমেন্টের কর্মীরা এই স্বেচ্ছাবসরের সুযোগ নিতে পারবেন।

কেবল সিনিয়র কর্মীদেরই এই প্রস্তাব
মাইক্রোসফটের এই সিদ্ধান্তের সুযোগ সবাই নিতে পারবেন না। কেবল লেভেল ৭০ বা তার নীচের কর্মীরাই এই স্বেচ্ছাবসরের সুযোগ নিতে পারবেন। কারণ, মাইক্রোসফট বরাবরই নিজেদের কর্মীদের সিনিয়রিটির ভিত্তিতে লেভেল তৈরি করে থাকে। এবারও স্বেচ্ছাবসরের প্রস্তাব দেওয়ার সময় তার অন্যথা হয়নি।

এই প্রস্তাবের ফলে কী সুবিধা পাবেন কর্মীরা
মাইক্রোসফটের এই সিদ্ধান্তের ফলে স্বেচ্ছায় চাকরি ছাড়ার বিনিময়ে টাকা পেয়ে যাবেন কর্মী। তবে সেই ক্ষেত্রে কোম্পানির শর্তাবলী অনুসারে হাতে আসবে টাকার অঙ্ক। এই সুবিধা কেবল ৬০,০০০ কর্মীর জন্য দেওয়া হচ্ছে। হিসেব বলছে, এই সংখ্যাটা মাইক্রোসফটের মোট কর্মীসংখ্যার প্রায় ২৭ শতাংশ। পরিসংখ্য়ান বলছে, ৩০ জুন ২০২৬ পর্যন্ত কোম্পানির মোট কর্মীসংখ্যা ছিল ২,২৩,০০০ জন। যার মধ্যে ১,২১,০০০ জন আমেরিকায় কাজ করেন। বাকি ১,০২,০০০ জন অন্যান্য দেশে কর্মরত ছিলেন। 

লেভেল ৭০ কর্মী স্তর আসলে কী, কত আয় করেন তাঁরা ?
গত বছরের বিজনেস ইনসাইডারের রিপোর্ট বলছে, মাইক্রোসফটের পার্টনার বা সহযোগী সংস্থার কর্মীরা ৬৮ লেভেল থেকে কাজ শুরু করেন। এদের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়াররা লেভেল ৭০-র বেতন পান। সেই ক্ষেত্রে লেভেল ৭০-র কর্মীরা ৪,০০,০০০ ডলার পর্যন্ত আয় করতে পারেন। মনে রাখতে হবে, সংস্থায় যোগদানের সময় তারা ১.৯ মিলিয়ন ডলার পর্যন্ত মূল্যের স্টক পেতে পারেন। রিপোর্ট বলছে, এই কর্মীরা বার্ষিক ভিত্তিতে স্টক রিওয়ার্ড পাওয়ার যোগ্য, যার পরিমাণ ১৪,৭৬,০০০ ডলার পর্যন্ত হতে পারে।

ভারতীয় কর্মীদের জন্য কী সময়সীমা দেওয়া হয়েছে ?
সংবাদ সংস্থা PTI-এর রিপোর্ট বলছে, ভারতে মাইক্রোসফটের যোগ্য কর্মীদের ইতিমধ্যেই এই বিষয়ে বার্তা দেওয়া হয়েছে। আগামী ১ ডিসেম্বরের মধ্যে স্বেচ্ছাবসরের বিষয়ে তাদের সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। 

আরও পড়ুন : PNB-তে অ্যাকাউন্ট থাকলে বড় খবর ! এইদিন বন্ধ হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট, যদি না করেন এই কাজ  

Post Comment

You May Have Missed