Crime: মণ্ডপে ঢুকে মহিলাদের শ্লীলতাহানি, প্রতিবাদীকে ‘প্রহার’! বহরমপুরে কাঠগড়ায় তৃণমূল নেতা

Last Updated:

অভিযোগ উঠল এক স্থানীয় তৃণমূল নেতা ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। বুধবার সকালে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের বহরমপুরের ইন্দ্রপ্রস্থ এলাকায়।

বহরমপুরে কাঠগড়ায় তৃণমূল নেতা
বহরমপুরে কাঠগড়ায় তৃণমূল নেতা

রাকিবুল ইসলাম, বহরমপুর: পুজো মণ্ডপে ঢুকে মহিলাদের শ্লীলতাহানি এবং প্রতিবাদ করায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল এক স্থানীয় তৃণমূল নেতা ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। বুধবার সকালে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের বহরমপুরের ইন্দ্রপ্রস্থ এলাকায়। অভিযুক্তদের আটক করতে গিয়ে জনরোষের মুখে পড়ে পুলিশ। পুলিশের সামনেই অভিযুক্তদের তিন সঙ্গীকে মারধর করেন উত্তেজিত স্থানীয় বাসিন্দারা। পরে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে তৃণমূল নেতা টুবাই ও তাঁর অনুগামীরা পুজো মণ্ডপে গিয়ে উপস্থিত মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করেন বলে অভিযোগ। এর প্রতিবাদ করতে গেলে এক ব্যক্তিকে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে। খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ এলাকায় পৌঁছয়। অভিযুক্তদের আটক করতে গিয়ে পুলিশকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। জানা যায়,পুলিশের গাড়ির সামনে টুবাইয়ের তিন সঙ্গীকে ঘিরে ধরে মারধর শুরু করেন তাঁরা। পরে পরিস্থিতি সামাল দিয়ে ওই তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এই ঘটনায় মূল অভিযুক্ত টুবাই এখনও পলাতক বলে জানা গিয়েছে। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে বহরমপুর থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে।

সূত্রের খবর, ঘটনার পর অভিযুক্তরা বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়ে। পুলিশের সামনেই অভিযুক্তদের ব্যাপক মারধর করেন স্থানীয়েরা। খবর পেয়ে এলাকায় পৌঁছন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। পরিস্থিতি সামাল দিতে বহরমপুর থানার বিশাল পুলিশবাহিনীও ঘটনাস্থলে পৌঁছয়। মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Previous post

জাতীয় দলে প্রত্যাবর্তনেই দু-দুটো মাইলস্টোন গড়ার হাতছানি ভুবনেশ্বরের সামনে

Next post

Gold Price Today: ধনতেরাসের আগে সস্তা সোনা, ফের কলকাতায় সস্তা, দীপাবলিতে গ্রামে গ্রামে ধস, ১০ গ্রাম সোনার দাম লেটেস্ট দাম কত?

Post Comment

You May Have Missed