Tornado Disaster 1998: নেপাল বিপর্যয় উসকে দিল ২৮ বছর আগের স্মৃতি..! কয়েক মিনিটের টর্নেডোয় সব তছনছ, এখনও ডুকরে কাঁদেন গ্রামবাসীরা

Last Updated:

Tornado Disaster 1998: নেপালের সাম্প্রতিক বিপর্যয় ফিরিয়ে আনল ১৯৯৮ সালের অভিশপ্ত স্মৃতির পাতা। সুবর্ণরেখার বুকে সৃষ্ট ভয়াল টর্নেডো কয়েক মিনিটে ছারখার করে দিয়েছিল ওড়িশা ও বাংলার দাঁতন সীমান্ত। নেপালের দুর্যোগের ছবি দেখে সেই কথা আবার মনে পড়ছে দাঁতনের।

+

নেপালের সাম্প্রতিক বিপর্যয় মনে করিয়ে দিচ্ছে ১৯৯৮-এর সেই ভয়াবহ স্মৃতি

দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: পাহাড়ের বুক চিরে আচমকা ধেয়ে আসা জলের তোড়, আর চোখের নিমেষে সব শেষ। নেপালের সাম্প্রতিক হড়পা বানের সেই ভয়াল ধ্বংসলীলা আর মৃত্যুমিছিল এই মুহূর্তে শিউরে দিচ্ছে গোটা বিশ্বকে। প্রকৃতির এই আকস্মিক রোষে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বেড়াতে যাওয়া বহু পর্যটককে মুহূর্তের মধ্যে তলিয়ে যেতে দেখেছে মানুষ। মৃত্যুর সেই বীভৎস স্মৃতি আর স্বজন হারানোর হাহাকার আজ যেন নতুন করে উসকে দিচ্ছে বাংলা ও ওড়িশা সীমান্তের একাধিক গ্রামের এক পুরনো ক্ষতকে। ঠিক যেমন বিনা মেঘে বজ্রপাতের মতো নেপালে নেমে এসেছে প্রলয়, তেমনই আজ থেকে প্রায় ২৮ বছর আগে আচমকা এক প্রাকৃতিক বিপর্যয় তছনছ করে দিয়েছিল এই সীমান্তের বিস্তীর্ণ জনজীবন। কয়েক মিনিটের সেই তাণ্ডব আজও ভুলতে পারেননি এলাকার মানুষ।

Post Comment

You May Have Missed