Howrah News: বালিতে রাস্তার কলে জল নিতে গিয়ে গুলিবিদ্ধ ২! মাথা ও কোমরে গুলি, চাঞ্চল্য হাওড়ায়
Last Updated:
হাওড়ার বালিতে রাস্তার পুরসভার কলে জল নিতে গিয়ে এয়ার গানের গুলিতে জখম দুই বাসিন্দা। একজনের মাথায়, অন্যজনের কোমরে গুলি লাগে। CCTV ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
বালি, হাওড়া: রাস্তার পুরসভার কলে জল নিতে গিয়ে আচমকাই গুলিবিদ্ধ হলেন দুই ব্যক্তি। একজনের মাথায় এবং অন্যজনের কোমরে গুলি লাগে বলে জানা গিয়েছে। শুক্রবার সকালে হাওড়ার বালির হপ্তা বাজার সংলগ্ন বীরেশ্বর চ্যাটার্জি স্ট্রিটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Post Comment