Nepal Tragedy Update: হাওড়া স্টেশনেই দেখেছিলেন মুকুল রায়ের পুত্রবধূকে, কীভাবে বিপদে শর্মিষ্ঠা? বেঁচে ফিরে জানালেন সিউড়ির সন্দীপ
Last Updated:
তবে চোখের সামনে সাক্ষাৎ মৃত্যুকে দেখে এলেও সুযোগ পেলে ফের একবার মানস সরোবর দর্শনের অপূর্ণ ইচ্ছা পূরণ করতে চান সন্দীপবাবু৷
একেই হয়তো বলে ভাগ্য৷ হাওড়া স্টেশনে দেখেছিলেন মুকুল রায়ের পুত্রবধূকে৷ একই ট্রেনে নেপালে গিয়ে মানস সরোবর দর্শনের উদ্দেশ্যে যাত্রাও করেছিলেন তাঁরা৷ কিন্তু সময়ের সামান্য হেরফেরে নেপালের ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা পেয়েছেন বীরভূমের সিউড়ির বাসিন্দা সন্দীপ দেব৷ যদিও নেপালে পৌঁছে একদিন আগেই মানস সরোবরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ায় সম্ভবত আরও বড় বিপদের মুখে পড়ে যান মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায় সহ এরাজ্যের আরও বেশ কিছু পর্যটক৷

Post Comment