Bharat Padayatra: কাশী-দেওঘর ছুঁয়ে পুরীর পথে! মহৎ ৩ উদ্দেশ্যে প্রখর রোদ উপেক্ষা করেই ভারত পরিক্রমায় রমেশ পাণ্ডে, জানুন
Last Updated:
Bharat Padayatra: কাঁধে তিরঙ্গা আর গেরুয়া পতাকা নিয়ে হাইওয়ে ধরে হেঁটে চলেছেন এক একাকী যুবক। গোরক্ষা, বিশ্বকল্যাণ ও সনাতন একতার বার্তা ছড়িয়ে দিতে উত্তরপ্রদেশ থেকে পুরীর পথে রমেশ পাণ্ডে।
দাঁতন, রঞ্জন চন্দ: কাঁধে পতপত করে উড়ছে ভারতের জাতীয় পতাকা ও গেরুয়া ধ্বজা। কপালে চন্দনের তিলক, পরনে লাল কুর্তা। প্রখর রোদ আর ক্লান্তি উপেক্ষা করেই হাইওয়ে ধরে মাইলের পর মাইল হেঁটে চলেছেন এক যুবক। লক্ষ্য, ‘সম্পূর্ণ ভারত পদযাত্রা’। ১২টি জ্যোতির্লিঙ্গ এবং চারধাম দর্শনের এক অভিনব সংকল্প নিয়ে উত্তরপ্রদেশ থেকে পায়ে হেঁটেই বেরিয়ে পড়েছেন তিনি। এই যুবকের নাম রমেশ কুমার পাণ্ডে। উত্তরপ্রদেশের বলরামপুর জেলার মণিপুর বাজার এলাকায় তাঁর বাড়ি।
Post Comment